পৌর বাজেট মোট ২৯৬ কোটি টাকার, যেখানে শহরের রাস্তাঘাট, ড্রেন, আলোকসজ্জা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে পৌরচেয়ারম্যান পরেশ সরকার জানান, শহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে একটি জায়গা চিহ্নিত করে সেখানে এই কবরস্থান তৈরি করা হবে। খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হওয়ার কথাও তিনি জানান।
advertisement
তিনি বলেন, অনেক সময় খবর আসে যে মৃত পোষ্য বা পথপশুর দেহ রাস্তায় পড়ে থাকে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই নির্দিষ্ট জায়গা তৈরি হলে একদিকে যেমন শহর পরিষ্কার থাকবে, অন্যদিকে মানুষও সম্মানের সঙ্গে তাদের প্রিয় প্রাণীকে সমাধিস্থ করতে পারবেন। এই উদ্যোগকে শহরবাসীর জন্য মানবিক পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ IND vs SA: ১৭ বছর পর ঘটল এমন ঘটনা! টি-২০ বিশ্বকাপে ভারতের অশনি সঙ্কেত!
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মৌসুমি দাস, বিধায়ক খোকন দাস সহ কাউন্সিলররা। পাশাপাশি বর্ধমান শহরের কিছু ব্যবসায়িক কেন্দ্র ও নার্সিংহোম নিয়মিত কর না দেওয়ায় তাদের চিহ্নিত করে পৌরকর আরোপের কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে এই বাজেটকে উন্নয়ন ও নাগরিক সুবিধার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






