advertisement

Road Accident News: একটি যানবাহনেই জন্যই ঘটছে দুর্ঘটনা! জাতীয় এবং রাজ্য সড়কে নিষিদ্ধ, দেখামাত্রই আটকের সিদ্ধান্ত জেলা পুলিশের

Last Updated:

Road Accident News: দুর্ঘটনায় রাশ টানতে আরও এক কড়া পদক্ষেপ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। এবার জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একটি বিশেষ যান চলাচল নিষিদ্ধ করল জেলা পুলিশ।

+
প্রতীকী

প্রতীকী ছবি

তমলুক, সৈকত শী: দুর্ঘটনায় রাশ টানতে আরও এক কড়া পদক্ষেপ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। এবার জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একটি বিশেষ যান চলাচল নিষিদ্ধ করল জেলা পুলিশ। হাইকোর্টের নির্দেশেই ওই বিশেষ যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় পথদুর্ঘটনার সংখ্যা বেশি, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ অবলম্বন করেছে। সেই পদক্ষেপের মধ্যে এবার পড়ল জাতীয় ও রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যান চলাচল বন্ধ রাখা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মাইক দিয়ে প্রচার শুরু হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় একদিকে হলদিয়া শিল্পাঞ্চল শহর, অন্য দিকে দীঘা, তাজপুর, মন্দারমণির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সব জাতীয়, রাজ্য ও গ্রামীণ সড়কে যান চলাচলের সংখ্যা অনেকটাই বেশি। তবে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যানের জন্য। এমনিতেই জাতীয় সড়ক ও রাজ্য সড়কে মেশিন ভ্যান চালান নিষিদ্ধ রয়েছে হাই কোর্টের নির্দেশে। এবার সেই নির্দেশকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
advertisement
advertisement
নিয়ম অমান্য করে জাতীয় সড়কে মেশিন ভ্যানের চলাচলে দুর্ঘটনা হয় বলে অভিযোগ ছিল। এই নিয়ম ভাঙ্গা রুখতে হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে মেশিন ভ্যান আটক করা হচ্ছে।
advertisement
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের কাছ থেকেই আমরা জানতে পেরেছি ইঞ্জিন ভ্যান রাস্তায় চলাচলে অসুবিধা করছে ও দুর্ঘটনা ঘটাচ্ছে। আমরা খতিয়ে দেখেছি। ইঞ্জিন ভ্যানের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। শেষ দু’দিনে প্রায় দুশোর মতa ইঞ্জিন ভ্যান আটক করা হয়েছে, তাদের ওয়ার্নিং মোডেই রাখা হয়েছে। হাই কোর্টের নির্দেশ মতaই জাতীয় সড়ক ও রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যানের বিরুদ্ধে অভিযান চলছে। আগামী দিনেও এই অভিযান চলবে।”
advertisement
পুলিশ সূত্রের খবর জাতীয় সড়ক থেকে ৬ টি ইঞ্জিন ভ্যান আটক করা হয়। এই ইঞ্জিন ভ্যানগুলিতে  যেগুলিতে রড, ইঁট, সিমেন্টের মতো ভারী বস্তু পরিবহন করা হচ্ছিল। পথ নিরাপত্তায় এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে জেলা জুড়ে পথ দুর্ঘটনায় রাশ টানতে এবার একেবারে কড়া পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আর জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জাতীয় ও রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যান চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা মূলক প্রচার চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Road Accident News: একটি যানবাহনেই জন্যই ঘটছে দুর্ঘটনা! জাতীয় এবং রাজ্য সড়কে নিষিদ্ধ, দেখামাত্রই আটকের সিদ্ধান্ত জেলা পুলিশের
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement