advertisement

East Bardhaman News: পোষ্যদের শেষ ঠিকানার খোঁজ দিল পুরসভা, বর্ধমানের বাজেটে বিশেষ চমক

Last Updated:

East Bardhaman News: বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে পৌরচেয়ারম্যান পরেশ সরকার জানান, শহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে একটি জায়গা চিহ্নিত করে সেখানে এই কবরস্থান তৈরি করা হবে। খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হওয়ার কথাও তিনি জানান।

বৈঠকের ছবি
বৈঠকের ছবি
বর্ধমান,সায়নী সরকার: বাড়ির পোষ্য প্রাণীর মৃত্যু হলে তাদের দেহ কোথায় সমাধিস্থ করা হবে—এই সমস্যা বহুদিন ধরেই ভোগাচ্ছিল মালিকদের। একই সমস্যায় পড়তে হয় পথপশুদের ক্ষেত্রেও। এবার এই জটিলতার সমাধানে অভিনব উদ্যোগ নিল বর্ধমান পৌরসভা। ২০২৬–২০২৭ অর্থবর্ষের বাজেটে পোষ্য ও পথপশুদের জন্য একটি নির্দিষ্ট কবরস্থান তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
পৌর বাজেট মোট ২৯৬ কোটি টাকার, যেখানে শহরের রাস্তাঘাট, ড্রেন, আলোকসজ্জা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে পৌরচেয়ারম্যান পরেশ সরকার জানান, শহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে একটি জায়গা চিহ্নিত করে সেখানে এই কবরস্থান তৈরি করা হবে। খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হওয়ার কথাও তিনি জানান।
advertisement
তিনি বলেন, অনেক সময় খবর আসে যে মৃত পোষ্য বা পথপশুর দেহ রাস্তায় পড়ে থাকে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই নির্দিষ্ট জায়গা তৈরি হলে একদিকে যেমন শহর পরিষ্কার থাকবে, অন্যদিকে মানুষও সম্মানের সঙ্গে তাদের প্রিয় প্রাণীকে সমাধিস্থ করতে পারবেন। এই উদ্যোগকে শহরবাসীর জন্য মানবিক পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে।
advertisement
advertisement
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মৌসুমি দাস, বিধায়ক খোকন দাস সহ কাউন্সিলররা। পাশাপাশি বর্ধমান শহরের কিছু ব্যবসায়িক কেন্দ্র ও নার্সিংহোম নিয়মিত কর না দেওয়ায় তাদের চিহ্নিত করে পৌরকর আরোপের কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে এই বাজেটকে উন্নয়ন ও নাগরিক সুবিধার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পোষ্যদের শেষ ঠিকানার খোঁজ দিল পুরসভা, বর্ধমানের বাজেটে বিশেষ চমক
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement