TRENDING:

Nadia News: শান্তিপুরে তাঁতির স্বপ্ন ছাই!  বিধ্বংসী আগুনে পুড়ল পাওয়ারলুম

Last Updated:
নদিয়ার শান্তিপুরে এক তাঁতির পাওয়ারলুম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। জানা যায় শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সত্য নগর কলোনী এলাকার বাসিন্দা কুরবান শেখের পাওয়ার লুমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ ভোর বেলায়।
advertisement
1/6
শান্তিপুরে তাঁতির স্বপ্ন ছাই! বিধ্বংসী আগুনে পুড়ল পাওয়ারলুম
নদিয়ার শান্তিপুরে এক তাঁতির পাওয়ারলুম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। জানা যায় শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সত্য নগর কলোনী এলাকার বাসিন্দা কুরবান শেখের পাওয়ার লুমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ ভোর বেলায়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরিবারের লোকজন এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, পুরে তছনছ হয়ে গেছে তাঁতের তানা এবং অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কুরবান শেখ।
advertisement
3/6
তিনি জানান তিনি এবং তার স্ত্রী রোজার উপবাসে রয়েছেন অন্ধকার থাকতে সেহরি খেয়ে একটু শুতেই সকাল পৌনে পাঁচটা নাগাদ স্ত্রী ঘর থেকে দেখতে পায় ঘরের সাথেই বারান্দায় , পাওয়ারলুমে দাউ দাউ করে আগুন জ্বলছে।
advertisement
4/6
বিষয়টি তিনি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে তার প্রাথমিক অনুমান কেউ তার ওপর হিংসা করে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তিনি স্পষ্ট বলতে পারছেন না।
advertisement
5/6
যদিও আগুন ধরানো দেশলাইটি পড়ে রয়েছে । দুর্ঘটনার পরই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কুরবান শেখ। তিনি আরো জানান এলাকায় কোনো সিসিটিভি না থাকায় কে বা কারা এই ঘটনা ঘটালো তা বোঝা সম্ভব হয়ে উঠছে না।
advertisement
6/6
যদিও কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে অত্যন্ত অভাবি পরিবারের স্বামী-স্ত্রী দুটি উপার্জনের মহাজনের দেওয়া তাঁত পুড়ে যাওয়ায়, শোকাহত গোটা পরিবার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: শান্তিপুরে তাঁতির স্বপ্ন ছাই!  বিধ্বংসী আগুনে পুড়ল পাওয়ারলুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল