TRENDING:

Solar Panel: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেই আশার আলো মন্দিরবাজারের কলেজে! বিকল্প এই উপায়ই এনেছে বদল, নিশ্চিন্তে চলার পথ দেখাচ্ছে অন্যদের

Last Updated:
Solar Panel: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও নিশ্চিন্ত গৌড় মোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়। নিজেদের কলেজের ছাদে বসানো সোলার পাওয়ার গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করে নজির গড়েছে। আগামিদিনে বিদ্যুতের ঘাটতি হলেও তাঁদের চিন্তা নেই।
advertisement
1/6
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেই আশার আলো মন্দিরবাজারের কলেজে! বিকল্প এই উপায়ই এনেছে বদল
জ্বালানি সংকটের মাঝে বিশ্বজুড়ে চলছে বিকল্প ভাবনার খোঁজ। তবে এই সময়েও কোনও চিন্তা নেই মন্দিরবাজারের গৌড় মোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের। এখানে প্রায় ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই সোলার পাওয়ার গ্রিড ছাদে বসানো হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
গরমের সময় বিদ্যুতের সমস্যা হয় প্রায়শই। বিদ্যুৎ চলে গেলে অসুবিধা হয় সাধারণ মানুষজনের। বাদ যায় না স্কুল-কলেজগুলিও। গরমে মাঝেমধ্যেই অসুস্থ পড়ে ছাত্র-ছাত্রীরা। এমন খবর পাওয়া যায় প্রায়শই।
advertisement
3/6
সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে এবার কলেজের ছাদেই বসানো হয়েছে সোলার প্যানেল। যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে কলেজের বিদ্যুতের চাহিদা মেটাবে। অতিরিক্ত বিদ্যুৎ চলে যাবে মেন পাওয়ার গ্রিডে সেখান থেকে বিদ্যুৎ নিয়ে নেবে সরকার।
advertisement
4/6
মন্দিরবাজারের এই কলেজের ছাদে বসেছে গ্রিড কানেক্টেড রুফটফ সোলার পাওয়ার ভোল্টেজ সিস্টেম। বিদ্যুৎ থাকা অবস্থাতেই এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে কলেজের সমস্ত বিদ্যুতিক যন্ত্রপাতি সচল রাখবে। ফলে বিদ্যুতের ব্যবহার হবে না বললেই চলে।
advertisement
5/6
আবার যখন বিদ্যুৎ থাকবে না সেসময় সৌর বিদ্যুতের মাধ্যমে যে ব্যাটারি চার্জ হবে। পরে বিদ্যুৎ চলে গেলে সেই ব্যাটারি দিয়ে চলবে কলেজের বাকি কাজ। সোলার পাওয়ার গ্রিড থেকে উৎপন্ন বিদ্যুতের ২০ কে.ভি বিদ্যুৎ পাবে কলেজটি।
advertisement
6/6
এই সোলার সিস্টেম বসানোর ফলে কলেজের বিদ্যুৎ বিলের বিপুল খরচ কমেছে। আগে যা খরচ হত তার ১০ শতাংশ খরচ এখন হচ্ছে। বিকল্প শক্তির এই ব্যবহার এই মূহুর্তে পথ দেখাচ্ছে সকলকে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Solar Panel: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেই আশার আলো মন্দিরবাজারের কলেজে! বিকল্প এই উপায়ই এনেছে বদল, নিশ্চিন্তে চলার পথ দেখাচ্ছে অন্যদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল