TRENDING:

North Dinajpur News: বিষ্ণুপুর শুধু নয়, পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুরের এই গ্রামও! বিশ্বব্যাপী রপ্তানি হয় জিনিস, দেখুন তো চেনেন কিনা

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুরের ছোট্ট একটি গ্রাম। এখানকার পোড়ামাটির জিনিসের বেশ সুনাম রয়েছে। এখানে তৈরি সামগ্রী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুনোর, উত্তর দিনাজপুরঃ বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিসের সুখ্যাতি প্রচুর। এখানকার পোড়ামাটির ঘোড়া বেশ জনপ্রিয়। তবে অনেকেই জানেন না, বাঁকুড়ার বিষ্ণুপুরের মতোই উত্তর দিনাজপুরের একটি গ্রামের পোড়ামাটির ঘোড়াও বেশ বিখ্যাত। এখানকার টেরাকোটার কাজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী রপ্তানি করা হয়।
এই গ্রামের পোড়ামাটির জিনিসের বেশ সুনাম রয়েছে
এই গ্রামের পোড়ামাটির জিনিসের বেশ সুনাম রয়েছে
advertisement

ছবির মতো সাজানো এক জেলা হল উত্তর দিনাজপুর। এখানে যেমন ঐতিহ্যবাহী মন্দির, মসজিদ, চার্চ রয়েছে, তেমনই আছে মিউজিয়াম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়ও। এই জেলাতেই অবস্থিত পোড়ামাটির কাজের জন্য জনপ্রিয় কুনোর গ্রাম।

আরও পড়ুনঃ চোপড়ায় বিজেপির বড় চমক! হেভিওয়েট হামিদুলের বিপরীতে তরুণ তুর্কি শংকর, চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা পদ্ম প্রার্থীর

advertisement

এই গ্রামে বহু কারিগর বংশ পরম্পরায় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। তাঁরা অভিনব বিভিন্ন মূর্তি ও সামগ্রী তৈরি করেন। এই কুনোর গ্রামের পোড়ামাটির ঘোড়া বেশ বিখ্যাত। এছাড়াও এখানকার মৃৎশিল্পীরা মাটির ফুলদানি, ল্যাম্পশেড, ঝাড়বাতির মতো নানা আকর্ষণীয় জিনিস তৈরি করেন।

কুনোর গ্রামের শিল্পীদের অন্যতম সুন্দর একটি প্রবণতা হল মোটিফ তৈরি করা। এই মোটিফগুলির মধ্যে মূলত গণেশের মূর্তি, তাল গাছ, শিশু সহ উপজাতীয় মহিলা চোখে পড়ে। এখানকার টেরাকোটার কাজ জেলা ও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট ঘোষণার পরই মেগা অ্যাকশন! যা করছে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ, সাময়িক ভোগান্তি ছাপিয়ে খুশিতে আমজনতা
আরও দেখুন

সব মিলিয়ে, উত্তর দিনাজপুর জেলার অন্যতম এক আকর্ষণ হল ‘টেরাকোটার গ্রাম’ কুনোর। এখানকার চোখধাঁধানো পোড়ামাটির কাজ অনেককে মুগ্ধ করেছে। মানুষের মন জয় করেছে শিল্পীদের হাতের নিপুণতা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: বিষ্ণুপুর শুধু নয়, পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুরের এই গ্রামও! বিশ্বব্যাপী রপ্তানি হয় জিনিস, দেখুন তো চেনেন কিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল