TRENDING:

CPIM Sayandeep Mitra: সায়নদ্বীপের প্রচারে বরানগরে বাজছে বামেদের নয়া থিম সং, গানেই প্রতিশ্রুতির বার্তা

Last Updated:

CPIM Sayandeep Mitra: বামেদের সায়নদ্বীপের প্রচারে বরানগরে এবার ইন ক্লাব থিম সং, গানেই দেওয়া হচ্ছে প্রতিশ্রুতির বার্তা। থিম সংটির সুর, কথা ও মিউজিক ডিজাইনের দায়িত্বে ছিলেন সুচন্দিকা, সৌমজিৎ, প্রদীপ্ত, সৈয়দ, সুমিত ও কৌশিক এই ছয় শিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরানগর, রুদ্র নারায়ন রায়: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির জোরদার প্রচার। ঠিক যেমন শারদ উৎসবকে ঘিরে থিম সং-এর প্রতিযোগিতা দেখা যায়, তেমনই এবার নির্বাচনী প্রচারেও নতুন মাত্রা যোগ করল বামেরা। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে থিম সং প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
বামপ্রার্থী সায়নদ্বীপ মিত্র
বামপ্রার্থী সায়নদ্বীপ মিত্র
advertisement

বরাহনগরের গোপাল লাল ঠাকুর রোডের শহীদ স্মৃতিভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বরাহনগর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়নদ্বীপ মিত্র তাঁর নির্বাচনী থিম সং প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিকিৎসক দীপ্তজিৎ দাস, যিনি সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য। থিম সংটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সুপ্রিয় দত্ত এবং ডক্টরেট অধ্যাপক সৌমিক দাস ও সানু রায়।

advertisement

আরও পড়ুনঃ আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার

জানা গিয়েছে, থিম সংটির সুর, কথা ও মিউজিক ডিজাইনের দায়িত্বে ছিলেন সুচন্দিকা, সৌমজিৎ, প্রদীপ্ত, সৈয়দ, সুমিত ও কৌশিক এই ছয় শিল্পী। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে দলকে ভালবেসেই তাঁরা এই গানটি তৈরি করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ এগুলিই অটিজমের প্রাথমিক লক্ষণ! সন্তানের আচরণে কোন পরিবর্তন সবচেয়ে বড় ইঙ্গিত? জানাচ্ছেন বিশেষজ্ঞ

সেরা ভিডিও

আরও দেখুন
আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার
আরও দেখুন

বামেদের দাবি, এই থিম সংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তাঁদের বার্তা আরও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব। নির্বাচনের আবহে এমন সৃজনশীল প্রচার যে রাজনৈতিক লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলছে, তা বলাই যায়। সায়নদ্বীপের সমর্থনে এই ইনক্লাব সং এখন বামেদের প্রচারের বড় হাতিয়ার হয়ে উঠছে বরানগর এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
CPIM Sayandeep Mitra: সায়নদ্বীপের প্রচারে বরানগরে বাজছে বামেদের নয়া থিম সং, গানেই প্রতিশ্রুতির বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল