এর পরই মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘হেলিকপ্টার উড়তে গিয়ে ধ্বংস হয়ে যেত৷ পুলিশের এটা নজরে রাখা দরকার৷ কারা করছে, খুঁজে বের করতে হবে৷’
এ দিন মালদহে একাধিক সভা ছিল তৃণমূলনেত্রীর৷ মালতীপুরের সভা শেষ করে হেলিকপ্টারেই গাজোলের সভায় যাওয়ার কথা ছিল তাঁর৷ মালতীপুুরের সভা শেষ করে মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে উঠতে যাবেন, তখনই পাইলটের চোখে পড়ে হেলিকপ্টার থেকে কিছুটা দূরে একটি ড্রোন উড়ছে৷
advertisement
আকাশে উড়ে থাকা ড্রোনটি চোখে পড়ে মুখ্যমন্ত্রীরও৷ হেলিকপ্টারে না উঠে বাইরেই দাঁড়িয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারা এই ড্রোন উড়িয়েছে, পুলিশকে খুঁজে বের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 2:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Mamata Banerjee Helicopter: মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, দেখে থমকে দাঁড়ালেন মুখ্যমন্ত্রীও! মালদহের সভা শেষ হতেই কী কাণ্ড?
