এদিকে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের আগেই মেয়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সক্রিয় ভূমিকা নেওয়া নিয়ে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, মেয়ের ঘটনাকে ঘিরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয়েছে এবং তিনি তা মেনে নেবেন না। তিনি স্পষ্ট জানিয়েছেন, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে নিজেই নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পানিহাটি এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
যদিও নির্যাতিতার মা এই বিষয়ে আর কোনও প্রতিক্রিয়া দিতে চাননি, তবুও বিজেপি শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে, সেদিকেই নজর রয়েছে সকলের। অন্যদিকে, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। তাঁর নির্বাচনী ইস্যুর মধ্যে রয়েছে নির্যাতিতার প্রকৃত বিচার, নারী নিরাপত্তা, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই এবং বেকারত্বের সমস্যা।
পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসেবে সিপিএম উঠে আসবে, নাকি বিজেপি পাল্টা কৌশল নিয়ে লড়াইয়ে ফিরবে সেই দিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষক থেকে এলাকার মানুষদের।
রুদ্র নারায়ণ রায়






