TRENDING:

North 24 Parganas News: একই গাছে ঝুলছে দুই যুবকের দেহ! স্বরূপনগরে হাড়হিম করা কাণ্ড, এলাকা জুড়ে আতঙ্ক

Last Updated:

North 24 Parganas News: সাতসকালে স্থানীয় বাসিন্দারা গাছে দু'টি দেহ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে স্বরূপনগর থানায় খবর দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ স্বরূপনগরে অজ্ঞাতপরিচয় দুই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত দত্তপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন সাতসকালে স্থানীয় বাসিন্দারা গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দু’টি দেহ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে স্বরূপনগর থানায় খবর দেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বরূপনগর থানা
স্বরূপনগর থানা
advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মৃত যুবকদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাঁদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুনঃ জিমন্যাস্টিকেও এবার এগোবে বাংলা! হাওড়ায় জাতীয় ক্রীড়ার ‘মহাযজ্ঞ’, স্কুল গেমস থেকেই আরও জোরদার প্রস্তুতি

advertisement

এভাবে সাতসকালে একই গাছে দু’টি দেহ ঝুলে থাকার ঘটনাকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে খুন করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আশেপাশের এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এবং নিখোঁজ যুবকদের কোনও অভিযোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হিটলার থেকে আর্মস্ট্রং! সাংবাদিকতার ইতিহাস সংরক্ষিত বাঁকুড়ায়
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই দুই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে একই গাছ থেকে এভাবে দু’টি ঝুলন্ত দেহ উদ্ধারের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: একই গাছে ঝুলছে দুই যুবকের দেহ! স্বরূপনগরে হাড়হিম করা কাণ্ড, এলাকা জুড়ে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল