TRENDING:

North 24 Parganas News: নিষিদ্ধ কাফ সিরাপের 'পাহাড়' উদ্ধার করল পুলিশ, জালে বছর ২৫'র যুবক! অপরাধের তালিকা লম্বা

Last Updated:

North 24 Parganas News: ১২৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ গ্রেফতার এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: ১২৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ গ্রেফতার এক যুবক। নেশার জিনিস পাচার সহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগে এই যুবককে বহুদিন ধরে খুঁজছিল পুলিশ।
বসিরহাট থানা
বসিরহাট থানা
advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হাদিউজ্জামান সরদার। ধৃতের বয়স আনুমানিক ২৫ বছর। বসিরহাট থানার শংকরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃত হাদিউজ্জামানের বাড়ি বসিরহাট থানার ঝিংকা এলাকায়। সে বহুদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: জিরো ইনভেসমেন্ট বিজনেস আইডিয়া, ফেলে দেওয়া প্লাটিক বোতল হবে টাকা ছাপানোর মেশিন! শিখে নিন আয়ের বাস্পার স্কিম

advertisement

বসিরহাট থানা সহ বিভিন্ন থানায় তার নামে একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। বসিরহাট থানার পুলিশ তাঁকে বহুদিন ধরে খুঁজছিল। এরপর গতকাল বুধবরা গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ শংকরপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
আরও দেখুন

জানা গিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে পাওয়া পুলিশের কাছে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, সেই দিকটিও তদন্ত করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: নিষিদ্ধ কাফ সিরাপের 'পাহাড়' উদ্ধার করল পুলিশ, জালে বছর ২৫'র যুবক! অপরাধের তালিকা লম্বা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল