TRENDING:

North 24 Parganas News: বাগদা থানার পুলিশের ধুন্ধুমার অভিযান! দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার, গ্রেফতার ১

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশের ধুন্ধুমার অভিযান। দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক ব্যক্তি। এদিন তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশের বড় সাফল্য। দেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিও। বাগদার কুমারখোলা শ্মশান চত্বর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেফতার ১ | প্রতীকী ছবি
আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেফতার ১ | প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বাগদার কুমারখোলা শ্মশান এলাকায় অভিযান চালায় বাগদা থানার পুলিশ। তাতেই মেলে সাফল্য। ওই অভিযান চলাকালীন এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই মেলে আগ্নেয়াস্ত্র ও গুলি।

আরও পড়ুনঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ বাংলায়! বহরমপুরে রান্নার গ্যাসের সংকট, ৭ দিন পেরিয়েও মিলছে না সিলিন্ডার

advertisement

জানা গিয়েছে, তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির পকেট থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পাশাপাশি একটি গুলিও উদ্ধার হয়। এরপরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

ধৃতের নাম স্বপন বিশ্বাস। তাঁর বাড়ি বাগদা থানার সন্তোষা কলোনী এলাকায় বলে জানা গিয়েছে। বাগদা থানার পুলিশ ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

প্রসঙ্গত, গোপন সূত্রে খবর পেয়ে মাঝেমধ্যেই অভিযান চালায় নানা থানার পুলিশ। তাতে মেলে সাফল্য। এবার যেমন আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বাগদা থানার পুলিশের ধুন্ধুমার অভিযান! দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার, গ্রেফতার ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল