এদিন হাবড়ায় প্রচারে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বালু, জ্যোতিপ্রিয় মল্লিক আমার ফেভারিট ক্যান্ডিডেট। ওর প্রতি অবিচার করা হয়েছে। যেভাবে আপনাদের সঙ্গে এসআইআর নিয়ে অবিচার করা হয়েছে। আমি চাই বালু জিতুক।’’
advertisement
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘বালুকে হিংসা করে গ্রেফতার করেছিল। আমার মন্ত্রিসভায় ও ভাল কাজ করেছিল। বালু পচা বামেদের ভুয়ো রেশন কার্ড ধরেছিল। তাই বিজেপির সাহায্য নিয়ে ওকে আটক করেছিল।’’
মমতার কথায়, ‘‘কারও কথা শুনে, কুৎসা-অপপ্রচার শুনে ভোট দেবেন না। বালুর নামে কুৎসা করছে শুনছি। এর জবাব দিতে হবে আপনাদের। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে শুনছি। হাবড়ার প্রার্থীর নামে।’’
জ্যোতিপ্রিয় মল্লিকের সপক্ষে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভাল কাজ করেছে, এ কেউ করতে পারেনি। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি। কেন গ্রেফতার করেছিল? ওই পচা সিপিএম পার্টির দেড় লক্ষ নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। সেগুলো ফল্স নামে রেশন দিত। এই চুরি ধরেছিল বালু। তাই ভুয়ো কেসে ফাঁসিয়েছে। ডিজিটাল রেশন কার্ডও বালু করেছিল। এই কাজটা এত সোজা ছিল না। পাচার হত আগে রেশনের মাল। প্রত্যেকটা গাড়ি দেখা, সব বালু করেছিল। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।’’
