পরিবার সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ নথিতে সমস্যা রয়েছে বলে ফোন করে নাসির আলীকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার লালকুঠি এলাকায় আসতে বলা হয়েছিল। সেই মতো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৪ দিন আগে বিকেলে মোটরবাইকে করে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।
advertisement
সন্ধ্যা পেরিয়ে রাত হলেও যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ লালকুঠি এলাকার একটি খাল থেকে নাসির আলীর মোটরবাইক উদ্ধার করে। তবে বাইক পাওয়া গেলেও এখনও পর্যন্ত নাসিরের কোনও খোঁজ মেলেনি, যা ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছেন বসিরহাট থানার পুলিশ জেলার আধিকারিকরা।
এই ঘটনার মাঝেই সামনে আসে এক হৃদয়বিদারক দৃশ্য। পুলিশ যখন নাসির আলীর বাড়িতে যায়, তখন তার মা খোদেজা বিবি মাটিতে বসে আঁচল পেতে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। এক মায়ের এই অসহায় কান্না মুহূর্তে ভারী করে তোলে গোটা পরিবেশ। উপস্থিত সকলের চোখে জল এনে দেয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে পরিবারের উদ্বেগ। প্রত্যেকটি মুহূর্ত তারা কাটাচ্ছেন অপেক্ষায়। এই আশায় যে কোনও খবর মিলবে, ফিরে আসবেন নাসির আলী। এখন শুধু পরিবারের নয়, গোটা এলাকার মানুষেরই একটাই প্রার্থনা, নিখোঁজ যুবককে দ্রুত যেন খুঁজে পায় পুলিশ এবং শেষ হোক এক মায়ের দীর্ঘ প্রতীক্ষা।





