TRENDING:

West Bengal Assembly Election 2026: টার্গেট '৮-০'! প্রয়াত মুকুল রায়ের বিধানসভায় জিততে এবার নতুন মুখেই 'প্রেস্টিজ ফাইট' তৃণমূলের

Last Updated:

West Bengal Assembly Election 2026: ২০২১ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী প্রয়াত মুকুল রায় জয়ী হয়েছিলেন। সেই কেন্দ্রে এ বার তৃণমূল নতুন মুখ হিসেবে অভিনব ভট্টাচার্যকে প্রার্থী করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মধ্যে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়ে ইতিমধ্যেই। প্রার্থী তালিকা ঘোষণার পরই সংগঠনের ভিত আরও মজবুত করতে সক্রিয় হয়েছেন দলের হেভিওয়েট সাংসদ মহুয়া মৈত্র।
তৃণমূলের নতুন মুখ অভিনব ভট্টাচার্য
তৃণমূলের নতুন মুখ অভিনব ভট্টাচার্য
advertisement

বুধবার তিনি জেলার আটটি বিধানসভা কেন্দ্রের নেতৃত্ব ও প্রার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ বার প্রার্থী তালিকায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাঁচটি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে এবং দু’টি কেন্দ্রে প্রার্থীদের মধ্যে ইন্টারচেঞ্জ করা হয়েছে।

আরও পড়ুন: তারকা-টক্কর, লাভলির বিপক্ষে প্রার্থী রূপা! সোনারপুর দক্ষিণে লড়াই জমিয়ে দিল বিজেপি

advertisement

বিশেষভাবে নজর কাড়ছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র, যেখানে ২০২১ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী প্রয়াত মুকুল রায় জয়ী হয়েছিলেন। সেই কেন্দ্রে এ বার তৃণমূল নতুন মুখ হিসেবে অভিনব ভট্টাচার্যকে প্রার্থী করেছে। স্থানীয়ভাবে তিনি পরিচিত মুখ। কৃষ্ণনগরের বাসিন্দা তবে এর আগে সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায়নি। বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সদস্য হিসেবেও এলাকায় তার প্রভাব রয়েছে। আর সেই কারণে গতবারের মতো বাইরে থেকে প্রার্থী না দাঁড় করিয়ে এবার কৃষ্ণনাগরিককেই বাছলেন তৃণমূল কংগ্রেস।

advertisement

View More

আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার আটটি কেন্দ্রের মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল তৃণমূল, শুধুমাত্র কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে পরাজিত হতে হয়েছিল দলকে। সেই হার কাটিয়ে এ বার পুরো জেলায় ‘৮-০’ ফল করার লক্ষ্য নিয়েছে ঘাসফুল শিবির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'প্রদীপ আমার দশ বছরের বন্ধু...!' প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ-প্রদীপ, সৌজন্যের অনন্য জলছবি!
আরও দেখুন

বৈঠকের পর মহুয়া মৈত্র জানান, আগামী রবিবারের মধ্যেই জেলার সবকটি কেন্দ্রে কর্মিসভা ও পথসভা শুরু হয়ে যাবে। স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়েই জোরকদমে প্রচারে নামবে দল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এখন ফল ৭-১, আমাদের লক্ষ্য এটাকে ৮-০ করা।” রাজনৈতিক মহলের মতে, কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় এ বারের নির্বাচন তৃণমূলের কাছে একপ্রকার ‘প্রেস্টিজ ফাইট’ হয়ে উঠেছে। এখন দেখার, এই কৌশল কতটা সফল হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
West Bengal Assembly Election 2026: টার্গেট '৮-০'! প্রয়াত মুকুল রায়ের বিধানসভায় জিততে এবার নতুন মুখেই 'প্রেস্টিজ ফাইট' তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল