TRENDING:

Nadia News: ১,৬২,০০০ টাকার সেতুর হাল বেহাল! হেলে গিয়ে ভয়ানক অবস্থা, চাকদহে ভাঙা কাঠের ব্রিজ দিয়ে চলছে ঝুঁকির পারাপার

Last Updated:

Nadia News: নদিয়ার চাকদহে কাঠের সেতুর বেহাল দশা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৈরি হওয়ার মাস ছয়েকের মধ্যেই বিকল হয়ে পড়েছিল ১,৬২,০০০ টাকা খরচ করে নির্মিত এই সেতু। এখন সেই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথঃ নদিয়ার চাকদহ চাদুরিয়া ২ নম্বর অঞ্চলের রানীনগর ঘাটের কাঠের ব্রিজের বেহাল দশা। প্রাণ হাতে করেই চলছে যাতায়াত। জানা যায়, ২০২২-২৩ অর্থবর্ষে ১,৬২,০০০ টাকা খরচ করে এই সেতু তৈরি হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের ৬ মাসের মধ্যেই বিকল হয়ে পড়ে এই কাঠের ব্রিজ।
advertisement

এই সেতুর পাশেই আবার রয়েছে একাধিক চাষের জমি। চাষিরা ওই ভাঙা ব্রিজের উপর দিয়েই প্রাণ হাতে করে চাষ করতে যান বলে অভিযোগ উঠেছে। বেহাল অবস্থার পাশাপাশি কাঠের ব্রিজটি হেলে পড়েছে। নিজেদের চলাফেরার জন্য দু’টো বাঁশ দিয়ে কোনও মতে ব্রিজটিকে দাঁড় করিয়ে রেখেছেন এলাকার কৃষকরা। ঝুঁকি নিয়েই চলে নিত্য যাতায়াত।

আরও পড়ুনঃ গোবিন্দভোগের সাফল্যে মন ভরলেও, ভরছে না পকেট! গর্বের সঙ্গেই বর্ধমানের চাষিদের গলায় আক্ষেপের সুর, জানালেন একাধিক কারণ

advertisement

এই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে একাধিক মানুষ বিপদের সম্মুখীন হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের পাড়া আমাদের সমাধান, দুয়ারে সরকার ক্যাম্প, এমনকি পঞ্চায়েতে গিয়ে এলাকার কৃষকরা এবং সাধারণ মানুষ দরবার করলেও সুরাহা মেলেনি। প্রশাসন উদাসীন! এমনটাই অভিযোগ এলাকাবাসীর। সেতু পুনর্নির্মাণ করলেই দীর্ঘদিনের ভোগান্তি দূর করে সুরাহা হবে বলে জানিয়েছেন তাঁরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

এখন বসন্তের মরশুম। বর্ষা আসতে দেরি আছে। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা বর্ষাকালে বিকট আকার ধারণ করে। যাতায়াত করা তখন রীতিমতো বিপজ্জনক হয়ে পড়তে পারে বলে মনে করছেন এলাকাবাসীরা। তাই দ্রুত এই ব্রিজের সংস্কার দরকার বলে দাবি করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সকলেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ১,৬২,০০০ টাকার সেতুর হাল বেহাল! হেলে গিয়ে ভয়ানক অবস্থা, চাকদহে ভাঙা কাঠের ব্রিজ দিয়ে চলছে ঝুঁকির পারাপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল