TRENDING:

Nadia News: হারিয়ে যেন না যায় শান্তিপুরের ইতিহাস! ঐতিহ্য-পরম্পরাকে সঙ্গী করে শান্তিপুর পাবলিক স্কুলের বিশেষ প্রয়াস, জিতে নিল সবার মন

Last Updated:

Nadia News: নদিয়ার শান্তিপুর পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটে উঠল শহরের ঐতিহ্য ও ইতিহাস। পড়ুয়াদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শান্তিপুরের ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণ করার বার্তা দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ ঐতিহ্য ও পরম্পরাকে সঙ্গে নিয়ে নদিয়ার শান্তিপুর পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মিলিইউ’ সম্পন্ন হল। সম্প্রতি শান্তিপুর পাবলিক স্কুলে বিদ্যালয়ের ১৩ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মিলিইউ’ নামের এই অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী।
advertisement

প্রায় দেড় মাস ধরে নিয়মিত নৃত্যচর্চার মাধ্যমে এই অনুষ্ঠানটির প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রতিদিন স্কুলে এসে শিশুরা মনোযোগ সহকারে অনুশীলন করেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ আকর্ষণ ছিল নৃত্যনাট্য। বাংলার প্রাচীন বাদ্যযন্ত্র খোল ও করতাল ব্যবহার করে পরিবেশিত এই নৃত্যনাট্যে শান্তিপুরের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ সাগরবাসীর গর্বের গঙ্গাসাগর সেতু নিয়ে বড় খবর! নকশা চূড়ান্ত করতে আসছে পৃথিবী বিখ্যাত সংস্থা, খতিয়ে দেখবে নিরাপত্তাজনিত ঝুঁকি

advertisement

শিক্ষিকাদের মতে, বর্তমানে বহু পুরনো হেরিটেজ স্থাপত্য ও ঐতিহাসিক বাড়ি হারিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটেই নৃত্যের মাধ্যমে শহরের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছে। নৃত্যনাট্যে শান্তিপুরের পুরনো বাড়ি, সংস্কৃতি ও মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এই পরিবেশনার মাধ্যমে ছাত্রছাত্রীরা সমাজের প্রতি দায়িত্ববোধের বার্তা দেয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিনের যুগেও স্বদেশি ঐতিহ্যের জয়জয়কার! পটাশপুরের গ্রামে আজও ঘোরে চরকা
আরও দেখুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্যাশ্রী ইউনিভার্সিটি-এর উপাচার্য ড. তপতী চক্রবর্তী। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগের প্রশংসা করেন তিনি। সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: হারিয়ে যেন না যায় শান্তিপুরের ইতিহাস! ঐতিহ্য-পরম্পরাকে সঙ্গী করে শান্তিপুর পাবলিক স্কুলের বিশেষ প্রয়াস, জিতে নিল সবার মন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল