TRENDING:

Nadia News: আবাস যোজনার নামে টোপ, মুখ্যমন্ত্রীর দফতরের নাম ভাঙিয়ে আসছে ফোন! ভুল করলেই অ্যাকাউন্ট ফাঁকা

Last Updated:

Nadia News: আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। মুখ্যমন্ত্রীর অফিসের কর্মী পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ। তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্র: আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ। ধৃতের নাম রবিউল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়।
পুলিশের জালে অভিযুক্ত
পুলিশের জালে অভিযুক্ত
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাননগর গ্রাম পঞ্চায়েতের নাইকুড়া দুর্লভপাড়া গ্রামের বাসিন্দা অনন্ত মন্ডলকে বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়। অভিযোগ, ১৬ জানুয়ারি এক ব্যক্তি নিজেকে মুখ্যমন্ত্রীর অফিসের লোক পরিচয় দিয়ে ফোনে টাকা দাবি করেন।

আরও পড়ুন: হাওয়ার গতিতে ছুটছিল বাইক, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা গার্ডরেলে! শঙ্করপুরে প্রাণ গেল তরতাজা যুবকের

advertisement

এরপর অনন্ত মন্ডল ফোনপে-এর মাধ্যমে মোট ৬,১৭০ টাকা পাঠান। কিন্তু কোনও অনুদানের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। বুঝতে পেরে তিনি ২৯ জানুয়ারি ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে।

আরও পড়ুন: আগে গ্রেফতার হয়েছিল স্ত্রী, এবার মাদক পাচার করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল স্বামী! গোপন অভিযানে বড় সাফল্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

এরপর মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার সহযোগিতায় অভিযুক্ত রবিউল শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতারণা চক্রের অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখতে পাঁচ দিনের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছ

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: আবাস যোজনার নামে টোপ, মুখ্যমন্ত্রীর দফতরের নাম ভাঙিয়ে আসছে ফোন! ভুল করলেই অ্যাকাউন্ট ফাঁকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল