প্রতিবেশী বাসুদেব মণ্ডল বলেন, ”শনিবার রাতে কৌশল্যা বিশ্বাস (৭০)-কে বাড়িতে রেখে তাঁর ছেলে ও বৌমা স্থানীয় মেলায় গিয়েছিলেন। রবিবার সকাল ৭টা নাগাদ কৌশল্যা দেবী ঘর থেকে না বেরোনোয় ছেলে মায়ের ঘরের ভিতরে গিয়ে দেখেন, মেঝের ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কৌশলা দেবী। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
advertisement
রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত দেহ থাকায় সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
প্রসঙ্গত, গত মাসেই খাস কলকাতায় একাকী বৃদ্ধের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। সল্টলেকের জিসি ব্লকে ঘর থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। জানা যায়, মৃতের নাম সুজয় দত্ত। বয়স পেরিয়েছে ৬০-এর গণ্ডি। সল্টলেকের জিসি ব্লকের ৫৪ নম্বর বাড়িতে একাই থাকতেন তিনি। ঘটনার দিন সকালে তাঁর পাশের বাড়িতে কয়েকজন শ্রমিক কাজে এসেছিলেন। তাঁরাই প্রথম দুর্গন্ধ পান। এরপর খবর দেন এলাকার বাসিন্দাদের। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টা বিধাননগর দক্ষিণ থানায় জানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
দেখা যায়, দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকিতে সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। ঢুকতেই ভয়ংকর দৃশ্য! মেঝেতে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে সুজয়বাবুর দেহ। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
