TRENDING:

Nandigram: ‘ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়’? খাস নন্দীগ্রামে পৌঁছে গেলেন CEO মনোজ আগরওয়াল! কমিশনের আলাদা নজর হেভিওয়েট কেন্দ্রে

Last Updated:

ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়? নন্দীগ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন CEO মনোজ কুমার আগরওয়াল৷ গ্রামের মানুষজনকে জিজ্ঞেস নির্বাচন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেস করলেন তিনি৷ তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আস্বস্তও করছেন CEO৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: নন্দীগ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন CEO মনোজ কুমার আগরওয়াল৷
‘ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়’? খাস নন্দীগ্রামে পৌঁছে গেলেন CEO মনোজ আগরওয়াল! কমিশনের আলাদা নজর হেভিওয়েট কেন্দ্রে
‘ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়’? খাস নন্দীগ্রামে পৌঁছে গেলেন CEO মনোজ আগরওয়াল! কমিশনের আলাদা নজর হেভিওয়েট কেন্দ্রে
advertisement

নন্দীগ্রামের সরস্বতী বাজার এলাকায় কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলছেন তিনি। ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়? নন্দীগ্রামের মানুষজনকে জিজ্ঞেস করেন তিনি৷ গ্রামের মানুষজনকে জিজ্ঞেস নির্বাচন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেস করলেন তিনি৷ তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আস্বস্তও করছেন CEO৷

পাশপাশি এদিন, সব রাজনৈতিক দলের সঙ্গে সর্বদলীয় বৈঠক করলেন সিইও৷ সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ শুনলেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল।

advertisement

আরও পড়ুন: নোংরা বেসিনের পাইপে হাত দিতেই গা ঘিনঘিন করে? এই ২ জিনিস দিয়েই হবে কামাল! পাইপের ভেতর, বাইর দুই হবে ৫ মিনিটে ঝকঝকে

বিজেপি অভিযোগ করেছে, নন্দীগ্রামের কেন্দামারি ফেরিঘাটে বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে ভয়ভীতি প্রদর্শন করছে। পাল্টা ময়নার বাকচা সহ বিভিন্ন জায়গা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।

advertisement

অভিযোগ শুনে নির্বাচন কমিশনার জানান, ওই এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা। ভোটের সময় ময়না বাকচা উত্তপ্ত হয়। সে বিষয়েও নির্বাচন কমিশনার ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে ভগবানপুর এবং খেজুরিতেও।

আরও পড়ুন: কোনও আঘাত ছাড়াই শরীরের যেখানে সেখানে পড়ছে কালশিটে? কোন ভিটামিনের অভাবে এমন নীলচে দাগ হয় জানেন? কোনও বড় রোগের লক্ষণ নয় তো! এখনই জানুন

advertisement

প্রসঙ্গত,  রাজ্য বিধানসভা ভোটে এবার জাল ভোটার ঠেকাতে প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হবে এএসডি অর্থাৎ মৃত, নিখোঁজ ও স্থানান্তরিত ভোটারদের তালিকা। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরও কমিশন মনে করছে এখনও সামান্য বলেও কিছু ‘এএসডি’-ভোটের রয়ে গিয়েছে। বিশেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যাঁরা মারা গিয়েছেন। কোনওভাবেই তাদের ভোট যাতে না পড়ে, তার জন্যই সতর্ক কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও) মনোজ আগরওয়াল শুক্রবারই চিঠি দিয়ে জেলা নির্বাচন আধিকারিক(ডিইও)দের জানিয়ে দেন, এবারে প্রথম চালু হচ্ছে জাল ভোটার ধরার নয়া কৌশল। কমিশন প্রত্যেক ভোটারের জন্য কেবলমাত্র এক সেট ভোটার তথ্য স্লিপ(ভিআইএশ) ছাপাবে। যা বিএলও-দের মাধ্যমে বিতরণ করা হবে। সমস্ত নথিভুক্ত ভোটারদের কাছে এই ভোটার স্লিপ বিএলও পৌঁছে দেবে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Nandigram: ‘ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়’? খাস নন্দীগ্রামে পৌঁছে গেলেন CEO মনোজ আগরওয়াল! কমিশনের আলাদা নজর হেভিওয়েট কেন্দ্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল