Weather Update: এখনই হুড়মুড় করে নামবে প্রবল বৃষ্টি! দমকা ঝোড়ো হাওয়া, ঘণ্টাখানেকেই তাণ্ডব শুরু দক্ষিণের ২ জেলায়, কতদিন চলবে এই দুর্যোগ?
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Weather Update: দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সতর্ক করে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
1/8

রবিবার সকাল থেকেই আবহাওয়ার ভোল বদল দক্ষিণবঙ্গজুড়ে৷ বিকেলেও বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা৷ রাজ্যের দুই জেলায় ঘণ্টাখানেকের মধ্যেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি৷
advertisement
2/8
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সতর্ক করে জানাল আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
3/8
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও রবিবার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
4/8
দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি সম্ভাবনাও থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
advertisement
5/8
৫ তারিখ থেকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে জারি ঝড়-বৃষ্টির ইয়েলো অ্যালার্ট৷ ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া, সঙ্গে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি৷
advertisement
6/8
এদিকে ৮-৯ তারিখ নাগাদ বিভিন্ন জেলায় আরও জোরালো হাওয়া বইবে৷ বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৭০ কিমি ৷ সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে জেলায়-জেলায়৷
advertisement
7/8
সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।
advertisement
8/8
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার অপরের দিকের পাঁচ জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী শিলাবৃষ্টি-সহ দুর্যোগের আশঙ্কা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: এখনই হুড়মুড় করে নামবে প্রবল বৃষ্টি! দমকা ঝোড়ো হাওয়া, ঘণ্টাখানেকেই তাণ্ডব শুরু দক্ষিণের ২ জেলায়, কতদিন চলবে এই দুর্যোগ?