TRENDING:

House Fire: সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বাইরে যেতেই সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল আস্ত বাড়ি, আগুনের গ্রাসে সর্বস্বান্ত শান্তিপুরের গৃহস্থ পরিবার

Last Updated:

Nadia House Fire: ভরসন্ধ্যায় শান্তিপুরে গৃহস্থের বাড়িতে আগুন। নগদ ৬০,০০০ টাকা, দু'ভরি সোনার গয়না-সহ সরকারি নথি, বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু অগ্নিকাণ্ডে ভস্মীভূত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ভরসন্ধ্যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য কলোনি এলাকায় এক গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ড। ঘটনায় পুড়ে ছারখার গোটা বাড়ি। প্রয়োজনীয় কাগজপত্র, নথি থেকে শুরু করে আসবাবপত্র, সোনার গয়না ও নগদ টাকা সবকিছুই আগুনের গ্রাসে নিঃশেষ।
শান্তিপুরে গৃহস্থের বাড়িতে আগুন
শান্তিপুরে গৃহস্থের বাড়িতে আগুন
advertisement

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে সন্ধ্যে দেওয়ার পর সকলেই  ওই পরিবারেরই অন্যত্র একটি বাড়ি তৈরি হচ্ছিল সেখানে জল দিতে গিয়েছিলেন। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের আরও দাবি, ঘটনায় বাড়িতে থাকা নগদ প্রায় ৬০,০০০ টাকা এবং আনুমানিক দু’ভরি সোনার গয়না-সহ সরকারি কাগজপত্র এমনকি আসবাবপত্র ও বাড়ির সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ দেওয়ালের ঘাসফুল, পদ্ম জানান দিচ্ছে ভোট আসছে! প্রচারের উত্তাপ বাড়লেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত ‘এই’ শিল্পীরা, ভাগ্য বদল কবে?

বাড়িতে আগুন লাগার ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসীর তৎপরতায় সাময়িকভাবে আগুন নেভানোর কাজ শুরু হলেও পরবর্তীতে শান্তিপুর দমকল দফতরের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় গোটা এলাকায়। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিশ্চিত করে বলতে পারছে না পরিবার।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার মাটির ঘরের আলপনা ছুঁল বিশ্বমঞ্চ! শিল্পীর তুলির টানে আন্তর্জাতিক স্বীকৃতি
আরও দেখুন

তবে দমকল আধিকারিকরা জানাচ্ছেন, অতীব সংকীর্ণ জায়গা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। এলাকাবাসী তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। কী কারনে আগুন লাগল তা নিয়ে এখনও ধোঁয়াশায় দমকল থেকে শুরু করে গৃহস্থ পরিবার। অন্যদিকে সর্বস্বান্ত হওয়া পরিবার তাকিয়ে সরকারি সহযোগিতার দিকে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
House Fire: সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বাইরে যেতেই সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল আস্ত বাড়ি, আগুনের গ্রাসে সর্বস্বান্ত শান্তিপুরের গৃহস্থ পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল