TRENDING:

Nadia News: গ্যাসের আকাল, দাম বাড়ছে রোজকার জিনিসের! ভবঘুরেদের দু-বেলার খাবার জোগাতে চিন্তা

Last Updated:

গ্যাসের দাম বৃদ্ধি ও আকালে শান্তিপুর নবজাগরণকে ভবঘুরেদের দুবেলা খাবার জোগাতে সমস্যায় ফেলেছে। সংগঠনের সদস্য রণাপ্রসাদ ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা এই মানবিক উদ্যোগ চালিয়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া: গ্যাসের দাম বৃদ্ধি, ভবঘুরেদের দু-বেলার খাবার জোগাতে চিন্তায় শান্তিপুর নবজাগরণ। গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্যাসের আকালের প্রভাব পড়তে শুরু করেছে সমাজসেবামূলক কাজেও। বহু বছর ধরে ভবঘুরে ও অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করে আসা সামাজিক সংগঠন শান্তিপুর নবজাগরণ বর্তমানে নানা সমস্যার মুখে পড়েছে। গ্যাসের দাম বাড়ায় প্রতিদিন রান্না করে দুবেলা খাবার জোগাড় করা এখন সংগঠনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শান্তিপুর রেলস্টেশন চত্বরে এবং রাস্তার ধারে বহু ভবঘুরে মানুষের বসবাস রয়েছে। এই অসহায় মানুষদের জন্য সারা বছরই দুবেলা খাবারের ব্যবস্থা করে থাকে শান্তিপুর নবজাগরণ। তবে সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়ায় সেই উদ্যোগ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।
advertisement

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র গ্যাসের দামই নয়, বাজারে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় খরচ অনেকটাই বেড়েছে। তার ওপর যুদ্ধের কারণে গ্যাস সিলিন্ডার সহজে পাওয়া যাচ্ছে না। ফলে রান্নার ক্ষেত্রেও অনেক সময় কাটছাঁট করতে হতে পারে তাদের। শান্তিপুর নবজাগরণ মূলত নিজেদের উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায় এই পরিষেবা চালিয়ে আসছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

তবুও সংগঠনের অন্যতম সদস্য রণাপ্রসাদ ভট্টাচার্যের দাবি, যতই সমস্যা থাকুক না কেন, ভবঘুরে ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ তাঁরা বন্ধ করবেন না। হাজার প্রতিকূলতার মধ্যেও এই মানুষদের দুবেলা খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। এখন দেখার বিষয়, গ্যাসের দাম বৃদ্ধি ও আকাল, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্র বা রাজ্য সরকার ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ করে এবং এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগকে কীভাবে সহায়তা করে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: গ্যাসের আকাল, দাম বাড়ছে রোজকার জিনিসের! ভবঘুরেদের দু-বেলার খাবার জোগাতে চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল