TRENDING:

Nadia Accident: কলা বোঝাই পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত্যু চালকের! আহত আরও ৩, নদিয়ায় অবরুদ্ধ জাতীয় সড়ক

Last Updated:

Nadia Accident News: কৃষ্ণনগরের বাহাদুরপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে ডাম্পারের ধাক্কা। মৃত্যু হল চালকের। আহত আরও ৩। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্র: জাতীয় সড়কে ফের দুর্ঘটনার বলি। পিকআপ ভ্যানের পিছনে ডাম্পারের সজোরে ধাক্কা। দুর্ঘটনায় মৃত হল চালকের। আহত আরও ৩। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল ১২ নম্বর জাতীয় সড়ক।
১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
advertisement

নদিয়া জেলার কৃষ্ণনগরে ধুবুলিয়ার বাহাদুরপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চালকের। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। মৃতের নাম রতন মণ্ডল। বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি নদিয়া জেলার পলাশীপাড়া থানা ঈশ্বরচন্দ্রপুরে। আহতেরা হলেন বাবন মন্ডল, বিধান মন্ডল, মানিক মন্ডল। ৩ জনেরই বাড়ি পলাশীপাড়া থানার বিজয়নগরে।

advertisement

আরও পড়ুনঃ শালি নদীর বুকে মাফিয়া রাজ! সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বালি পাচার, বাঁকুড়ায় এবার পুলিশের কড়াকড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে পিকআপ ভ্যানটি কলা বোঝাই করে পলাশীপাড়া থেকে হুগলি জেলার ব্যান্ডেল যাচ্ছিল। বাহাদুরপুরের কাছে পিকআপ ভ্যানের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় জাতীয় সড়কের উপর গাড়িটি দাঁড় করিয়ে তা সারানোর চেষ্টা করছিলেন গাড়ির চালক ও সঙ্গে থাকা ৩ জন।

advertisement

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে জাতীয় সড়কে ছিনতাই! বাইক আটকে ব্যবসায়ীকে মারধর, লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর দল

সেরা ভিডিও

আরও দেখুন
আত্মরক্ষার ছলে শুরু, আজ কাঁথির দুই বোনের ‘মারকুটে’ মেজাজে এল জোড়া স্বর্ণপদক
আরও দেখুন

এমন সময়ে পিছন থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মার পিকআপ ভ্যানে। কয়েকজন স্থানীয় তড়িঘড়ি ছুটে তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা ভ্যান চালক রতন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia Accident: কলা বোঝাই পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত্যু চালকের! আহত আরও ৩, নদিয়ায় অবরুদ্ধ জাতীয় সড়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল