advertisement

Illegal Sand Mining: শালি নদীর বুকে মাফিয়া রাজ! সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বালি পাচার, বাঁকুড়ায় এবার পুলিশের কড়াকড়ি

Last Updated:

Bankura Illegal Sand Mining: বাঁকুড়া জেলার শালি নদী থেকে চালান ছাড়াই অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ। এক বালি বোঝাই ট্রাক্টর হাতেনাতে আটক করল ইন্দাস থানার পুলিশ। আটক ১।

শালি নদী থেকে অবৈধভাবে বালি পাচার
শালি নদী থেকে অবৈধভাবে বালি পাচার
ইন্দাস, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: রাতের অন্ধকারে নদী থেকে বালি পাচার। বাঁকুড়া জেলার ইন্দাস এলাকায় শালি নদী থেকে চালান ছাড়াই অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ। এক বালি বোঝাই ট্রাক্টরকে হাতেনাতে আটক করল ইন্দাস থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নদীর দিক থেকে বালি নিয়ে আসার সময় গাড়িটিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি আটক করার মুহূর্তে পুলিশকে দেখে চালক তড়িঘড়ি গাড়ি থেকে বালি ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্ত চালককে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে জাতীয় সড়কে ছিনতাই! বাইক আটকে ব্যবসায়ীকে মারধর, লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর দল
স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই শালি নদীর বুক থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনই সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ওরাও পারে হাঁড়ি ভাঙা, চামচ গুলি খেলতে! নদিয়ার ‘ব্লাইন্ড স্কুলে’ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বার্ষিক প্রতিযোগিতা, দেখুন
এই পরিস্থিতিতে ইন্দাস থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালি পাচার ও বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু হয়েছে। ভবিষ্যতে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে নিয়মিত অভিযান চালানো হবে বলে পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Illegal Sand Mining: শালি নদীর বুকে মাফিয়া রাজ! সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বালি পাচার, বাঁকুড়ায় এবার পুলিশের কড়াকড়ি
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement