advertisement

Darjeeling News: রাতের অন্ধকারে জাতীয় সড়কে ছিনতাই! বাইক আটকে ব্যবসায়ীকে মারধর, লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর দল

Last Updated:

Darjeeling News: দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের ২৭ নম্বর জাতীয় সড়কে বাইক আটকে ব্যবসায়ীকে মারধর। লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীর দল।

জাতীয় সড়কে ছিনতাই
জাতীয় সড়কে ছিনতাই
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: জাতীয় সড়কে ছিনতাই। মোটরসাইকেল আটকে ব্যবসায়ীকে মারধর, টাকা পয়সা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীর দল। জাতীয় সড়কে মোটরসাইকেল আটকে ব্যবসায়ীকে মারধর করে ২ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের ২৭ নম্বর জাতীয় সড়কের কান্তিভিটা সংলগ্ন বুড়িবালাসন সেতুর কাছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। তাঁর বাড়ি জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের ঝমকলালজোতের গোয়ালজোত এলাকায়।
আরও পড়ুনঃ ওরাও পারে হাঁড়ি ভাঙা, চামচ গুলি খেলতে! নদিয়ার ‘ব্লাইন্ড স্কুলে’ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বার্ষিক প্রতিযোগিতা, দেখুন
জানা গিয়েছে, পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে দার্জিলিংয়ের খড়িবাড়ির দিকে আসছিলেন। সেখানে ব্যবসায়ী উত্তম সিংহকে টাকাটা দেওয়ার কথা ছিল তাঁর। লিচু বাগানের কাছে দুটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। রোজাবের বাইকের চাবি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে জঙ্গলে ছুড়ে ফেলে হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করে এবং টাকার ব্যাগ নিয়ে ঘোষপুকুরের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পথকুকুরদের মুখে ফুটবে হাসি! বাঁকুড়ায় প্রাণী সুরক্ষা দফতরের বিরাট কর্মযজ্ঞ, সকলকে দেওয়া হল আইনি সতর্কবার্তা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাঁসিদেওয়া ও ঘোষপুকুর থানার পুলিশ। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগকারীর অভিযোগের সঙ্গে ঘটনা মিলিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দুষ্কৃতীরা পূর্বপরিচিত কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: রাতের অন্ধকারে জাতীয় সড়কে ছিনতাই! বাইক আটকে ব্যবসায়ীকে মারধর, লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর দল
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement