advertisement

Bankura News: পথকুকুরদের মুখে ফুটবে হাসি! বাঁকুড়ায় প্রাণী সুরক্ষা দফতরের বিরাট কর্মযজ্ঞ, সকলকে দেওয়া হল আইনি সতর্কবার্তা

Last Updated:

Bankura News: পথকুকুরদের মুখে হাসি ফোটাতে বাঁকুড়ায় এক ছাদের তলায় পৌরসভা, জেলা পরিষদ এবং প্রাণী সুরক্ষা দফতর। অনুষ্ঠিত হল প্রাণী কল্যাণ কেন্দ্রিক আলোচনা সভা। দেওয়া হল আইনি সতর্কবার্তা।

+
বাঁকুড়ায়

বাঁকুড়ায় প্রাণী কল্যাণ কেন্দ্রিক আলোচনা সভা

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: প্রাণী কল্যাণ উপলক্ষে আন্টি র‍্যাবিশ পরিকল্পনার সঙ্গে মিলেমিশে বাঁকুড়া শহরে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রাণী কল্যাণ কেন্দ্রিক আলোচনা সভা। এই সভার মাধ্যমে শহরের অবলা ও পথচারি প্রাণীদের প্রতি সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানবিক আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনায় জোর দেওয়া হয় – কীভাবে ভালবাসা ও সচেতনতার মাধ্যমে এই প্রাণীরাও সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে নিরাপদে বেঁচে থাকতে পারে।
সভায় অংশগ্রহণকারীদের প্রাণী নৃশংসতার ইতিহাস ও তার ভয়াবহ প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা জানান, অমানবিক আচরণ কেবল প্রাণীদের ক্ষতি করে না, সমাজের নৈতিক অবক্ষয়ও ডেকে আনে। এই প্রসঙ্গে প্রাণীদের প্রতি দয়া, সহমর্মিতা এবং আইনি সচেতনতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা রোধ করা যায়।
আরও পড়ুনঃ ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল হাওড়ার এই গ্রাম! আজও এখানে দেবজ্ঞানে পূজিত হন মুক্তিযোদ্ধারা
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল, পথকুকুরদের নির্বীজকরণ কর্মসূচি। এই বিষয়ে প্রাণী কল্যাণ দফতর, বাঁকুড়া পৌরসভা এবং বাঁকুড়া জেলা পরিষদের মধ্যে একটি যৌথ আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, পরিকল্পিত ও মানবিক পদ্ধতিতে নির্বীজকরণ কর্মসূচি রূপায়ণ করলে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন প্রাণী কল্যাণ বিভাগের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল স্পষ্ট ভাষায় বলেন, “বাড়িতে পোষ্য এনে খেতে না দেওয়া, পথকুকুরের গায়ে গরম জল ছোড়া, পাথর মারা বা বিনা কারণে লাঠি দিয়ে মারধর – এই সবই আইন বিরুদ্ধ কাজ। ধরা পড়লে আইন তার যথাযথ ব্যবস্থা নেবে।” তাঁর এই বক্তব্য সভায় উপস্থিত সকলের মধ্যে আইন মানার পাশাপাশি প্রাণীদের প্রতি দায়িত্বশীল আচরণের বার্তা আরও দৃঢ় করে তুলে ধরেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: পথকুকুরদের মুখে ফুটবে হাসি! বাঁকুড়ায় প্রাণী সুরক্ষা দফতরের বিরাট কর্মযজ্ঞ, সকলকে দেওয়া হল আইনি সতর্কবার্তা
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement