advertisement

Nadia News: ওরাও পারে হাঁড়ি ভাঙা, চামচ গুলি খেলতে! নদিয়ার 'ব্লাইন্ড স্কুলে' বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বার্ষিক প্রতিযোগিতা, দেখুন

Last Updated:

Nadia News: নদিয়ার হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। লোহার বল ছোড়া, হাঁড়ি ভাঙা, চামচ গুলি-সহ বিভিন্ন খেলায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

+
নদিয়ার

নদিয়ার হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দির

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার সর্বপ্রথম দৃষ্টিহীন ও মূক-বধির শিক্ষার্থীদের বিদ্যালয় ‘হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দির’-এ সাড়ম্বরে অনুষ্ঠিত হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ব্লাইন্ড পারসন অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ও গ্রামীণ খেলাগুলিকে নতুনভাবে তুলে ধরা। এর মধ্যে অন্যতম ছিল ‘লোহার বল ছোড়া’ প্রতিযোগিতা। নির্দিষ্ট স্থান থেকে ভারি লোহার বল যত দূরে ছুড়তে পারবে, সেই অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হয়। এছাড়াও ছিল ‘হাড়ি ভাঙা’ খেলা, যেখানে চোখে কাপড় বেঁধে লম্বা বাঁশ দিয়ে একটি ড্রামকে আঘাত করতে হয়। ড্রামের শব্দের মাধ্যমেই প্রতিযোগীরা লক্ষ্য নির্ধারণ করতেন, যা দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী খেলা।
advertisement
আরও পড়ুনঃ পথকুকুরদের মুখে ফুটবে হাসি! বাঁকুড়ায় প্রাণী সুরক্ষা দফতরের বিরাট কর্মযজ্ঞ, সকলকে দেওয়া হল আইনি সতর্কবার্তা
আরও একটি জনপ্রিয় প্রতিযোগিতা ছিল ‘চামচে গুলি’ খেলা। মুখে চামচ ধরে তার উপর একটি কাঁচের গুলি রেখে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে হয়। গুলি না ফেলে যে দ্রুততম সময়ে পৌঁছাতে পারবে, সেই বিজয়ী। গুলি পড়ে গেলে প্রতিযোগীকে বাদ পড়তে হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল হাওড়ার এই গ্রাম! আজও এখানে দেবজ্ঞানে পূজিত হন মুক্তিযোদ্ধারা
এই ক্রীড়া প্রতিযোগিতায় সর্বস্তরের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নদিয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রতিবন্ধী সংগঠন ও বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজের মূল স্রোতে তাদের আরও দৃঢ়ভাবে যুক্ত করতে সাহায্য করে। বিদ্যালয়ের প্রায় এক শতাধিক ছেলে মেয়েরা এই খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই অংশগ্রহণ করতে পেরে খুশি। পাশাপাশি, মহান মানবতাবাদী  হেলেন কেলারের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয় দীর্ঘদিন ধরেই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করে চলেছে। সার্বিকভাবে, এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনন্দ, উৎসাহ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ওরাও পারে হাঁড়ি ভাঙা, চামচ গুলি খেলতে! নদিয়ার 'ব্লাইন্ড স্কুলে' বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বার্ষিক প্রতিযোগিতা, দেখুন
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement