TRENDING:

'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?

Last Updated:

SIR List: স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! চূড়ান্ত তালিকা বেরোনোর পর মুর্শিদাবাদের প্রায় ১১ লক্ষ মানুষের নাম ছিল ভোটার তালিকায় “আন্ডার অ্যাডজুডিকেশনে"। তাঁর মধ্যেই নাম ছিল এই ২ বিধায়কের। এসআইআরের প্রকাশিত  তালিকায় দুজনেরই নাম ছিল বিচারাধীন। তবে সোমবার প্রায় মধ্যরাতে প্রকাশিত হয়েছে বিবেচনাধীন ভোটারদের মধ্যে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত প্রথম তালিকা। আর সেই তালিকার সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমেই অবশেষে ভোটার লিস্টে নাম ফিরল দু'জনের।

advertisement
জঙ্গিপুর: অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হল রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের। সোমবার বেশি রাতে নির্বাচন কমিশনার তরফ থেকে ভোটার তালিকার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে  তাতে বাইরন বিশ্বাস এবং জাকির হোসেন-দু’জনেরই নাম রয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী!
স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী!
advertisement

একজন প্রাক্তন মন্ত্রী, জঙ্গিপুরের বিধায়ক। অন্য জন সাগরদিঘির বিধায়ক। দুজনেই ২০২৬ এর নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একজন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন আর অন্যজন  সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের।  দুজনের নামই ছিল এসআইআরের তালিকায় “বিচারাধীন” আওতায়।

আরও পড়ুন: ঠাসা ওমেগা 3…! জলের দরের এই ‘মাছ’ কমায় ওজন থেকে হার্ট অ্যাটাক, সামলায় কোলেস্টেরল আর প্রেশার, বাজারে দেখলেই আগে ব্যাগে ভরুন!

advertisement

তবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই হাঁফ ছেঁড়ে বাঁচলেন দুজনেই। বিবেচনাধীন ভোটারদের মধ্যে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত প্রথম তালিকার মাধ্যমে মূল ভোটার লিস্টে  নাম  জুড়ল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের। দুজনেই ২০২৬-এর নির্বাচনেও তৃণমূলের প্রার্থী হয়েছেন।

View More

প্রসঙ্গত, চূড়ান্ত তালিকা বেরোনোর পর মুর্শিদাবাদের প্রায় ১১ লক্ষ মানুষের নাম ছিল ভোটার তালিকায় “আন্ডার অ্যাডজুডিকেশনে”। তাঁর মধ্যেই নাম ছিল এই ২ বিধায়কের। এসআইআরের প্রকাশিত  তালিকায় দুজনেরই নাম ছিল বিচারাধীন। তবে সোমবার প্রায় মধ্যরাতে প্রকাশিত হয়েছে বিবেচনাধীন ভোটারদের মধ্যে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত প্রথম তালিকা। আর সেই তালিকার সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমেই অবশেষে ভোটার লিস্টে নাম ফিরল দু’জনের।

advertisement

আরও পড়ুন: শুধুমাত্র ‘ওয়েবসাইটেই’ আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা…, কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

জাকির হোসেন জঙ্গিপুর বিধানসভার ১৯৭ নম্বর অংশের ভোটার। অন্যদিকে বাইরন বিশ্বাস সামসেরগঞ্জ বিধানসভার ১৯ নম্বর অংশের ভোটার। দুজনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকায় মনোনয়নে জটিলতা থাকলা না বলেই আশ্বস্ত তৃণমূল। বিবেচনাধীন ভোটারদের মধ্যে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত প্রথম তালিকাটি কমিশন সোমবার গভীর রাতে প্রকাশ করেছে।

advertisement

রাজ্যের প্রতিটি বুথের জন্য আলাদা করে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে। একটি তালিকায় নিষ্পত্তির পর যাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তা উল্লেখ রয়েছে। অপর তালিকায় যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের তথ্য দেওয়া হয়েছে।

সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক তথা এবছরের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের প্রার্থী বাইরন বিশ্বাস বলেন,”বিজেপি চক্রান্ত করে এসআইআর-এর মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আমার নামও প্রথম ভোটার তালিকায় ছিল না। তবে সাপ্লিমেন্টারি তালিকায় আমার নাম ভোটার তালিকায় উঠেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যানিংপূর্ব কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী প্রচার! আইএসএফকে কড়া বার্তা শওকত মোল্লার
আরও দেখুন

তিনি অভিযোগ করেন,”অন্য রাজ্যেও এসআইআর হয়েছে কিন্তু কোথাও এত জটিলতা তৈরি হয়নি। কার আদেশে, কীভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে তা ভোটাররা খুবই ভাল করে জানেন। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে ‘সাম-দান-দণ্ড-ভেদ’ নীতি ব্যবহার করে  ভোটারদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। কিন্তু আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সফল হতে দেবেন না। নির্বাচনী প্রচারে আমি যে ভাবে সাড়া পাচ্ছি তাতে নিশ্চিত বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগের থেকেও বেশি আসন জিতে রাজ্যে ক্ষমতায় আসবে।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল