TRENDING:

Murshidabad News: সাগরদিঘীতে রাস্তার কাজে চরম দুর্নীতি! নিম্নমানের সামগ্রী দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের সাগরদিঘীতে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের বাধায় থমকে গেল কাজ, তদন্তের দাবি তুললেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ! ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘীতে।
advertisement

জানা গিয়েছে, সাগরদিঘীর বোখরা এক নম্বর অঞ্চলের মালিয়াডাঙ্গা গ্রামে মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে ৮০০ মিটার পথশ্রী রাস্তার ৩৮ লক্ষ ৩৭ হাজার ৫৪২ টাকা অর্থ বরাদ্দে নির্মাণ কাজ চলছে। সেই রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। গ্রামবাসীদের  দাবি, সঠিক ভাবে নিয়ম না মেনে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। যে সিমেন্ট দেওয়ার কথা সেই সিমেন্ট দেওয়া হচ্ছে না এবং নিয়মে যত ইঞ্চি ঢালাই আছে সেই নিয়ম না মেনেই ঢালাই করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে গ্রামবাসীর কাছ থেকে।

advertisement

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক 

গ্রামবাসী ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করলে ঠিকাদার সংস্থা তাদের কোনও অভিযোগ শুনতে চাইনি। তবে এলাকাবাসীদের অভিযোগ, শিডিউল না দেখিয়ে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। বারবার স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে শিডিউল দেখার অনুরোধ করা সত্ত্বেও দেখাতে পারিনি ঠিকাদার। এরপর ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাস্তা নির্মাণের কাজ বন্ধ করিয়ে দেয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

গ্রামবাসীদের আশঙ্কা, সামনেই বর্ষাকাল, এই নিম্নমানের কাজ হলে মাস ঘুরতেই রাস্তা ফের আগের কঙ্কালসার অবস্থায় ফিরে যাবে। আরও গ্রামবাসীদের দাবি, “দীর্ঘ ২০ বছর পর এই রাস্তা পেলাম আমরা। আর এই রাস্তার নিম্নমানের কাজ হলে অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিয়ম মেনে এই রাস্তা নির্মাণ করা হোক।” যদিও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি  জানিয়েছেন, বিষয়টি অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে। নিয়ম মেনেই রাস্তার কাজ নির্মাণ করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: সাগরদিঘীতে রাস্তার কাজে চরম দুর্নীতি! নিম্নমানের সামগ্রী দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল