TRENDING:

Murshidabad News: রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। কন্ট্রাক্টরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিষয়টি এলাকাবাসীদের চোখে পড়তেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ! এলাকাবাসীদের চোখে বিষয়টি আসতেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হল। ‘নবাবের শহর’ মুর্শিদাবাদে ঘটনাটি ঘটেছে।
advertisement

জানা যাচ্ছে, পূর্ত ও পরিবহণ দফতরের মাধ্যমে কান্দি কালিবাড়ী মোড় থেকে জজান পর্যন্ত পিচ রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে। এই রাস্তার জন্য প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। কিন্তু অভিযোগ, রাস্তার কাজের সিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করেছেন কন্ট্রাক্টর। বিষয়টি স্থানীয়দের চোখে পড়তেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ দোলে কম খরচে মায়াপুর-নবদ্বীপ ভ্রমণের সুযোগ! এখনও চলছে বুকিং, মিস হওয়ার আগে বিস্তারিত জানুন

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিবছর এই রাস্তা রিপেয়ারিং করা হয়, কিন্তু তা টেকসই হয় না। বিভিন্ন গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হত তাঁদের।

advertisement

View More

স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যেই রাজ্যের পূর্ত ও সড়ক দফতরের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু যিনি এই রাস্তা তৈরির বরাত পেয়েছেন তিনি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করছেন। সঠিকভাবে রাস্তা তৈরি হোক এটাই আমাদের দাবি। তাঁদের আরও অভিযোগ, স্থানীয় বাসিন্দা রাস্তার গুনগত মান খারাপ হওয়ার কথা জানাতে গেলে এজেন্সির লোকজনেরা মারধরের হুমকি দেয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

অন্যদিকে সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ার আবার জানিয়েছেন, ইতিমধ্যেই এই রাস্তা নতুনভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফান্ড রিলিজ হলেই নতুনভাবে রাস্তা তৈরির কাজ শুরু হবে। আপাতত যাতে এই রাস্তায় চলাচল করা যায় সেই জন্য মেরামতির কাজ চলছে । যদি কোনও কাজের গাফিলতি হয়, সেটা খতিয়ে দেখে এজেন্সিকে সঠিকভাবে কাজ করতে বলব।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত! মুর্শিদাবাদের সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ, বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হল কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল