TRENDING:

Murshidabad News: রাস্তা নির্মাণে বরাদ্দ দেড় কোটির বেশি টাকা, অথচ জুতো ঘষলে উঠে আসছে পিচ! কাজ দেখে রণংদেহী মেজাজে জনতা

Last Updated:

Murshidabad News: স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, রাস্তা নির্মাণে চরম নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অথচ বরাদ্দ হয়েছে দেড়কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ভগবানগোলা-১ ব্লকের অন্তর্গত দোস্তিনা পাক্কা রোড থেকে মহতপুর পর্যন্ত নির্মীয়মাণ পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এলাকার গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, রাস্তা নির্মাণে চরম নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২.৯৯ মিটার প্রস্থের পিচ ও ঢালাই রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে ১,৫৫,২৮,৪৭১.১৪ টাকা। এত বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কাজের গুণগত মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে এবং ঢালাইয়ের মান অত্যন্ত দুর্বল। বিশেষ করে যাঁরা কৃষিকাজের জন্য ট্রাক্টর নিয়ে যাতায়াত করেন, তাঁদের আশঙ্কা এই রাস্তা বেশিদিন টিকবে না।

advertisement

আরও পড়ুন: চারিদিক ছবির মতো সুন্দর, অথচ তোর্ষা নদীর পাড় যেন ভাগাড়! জয়গাঁর সৌন্দর্য্য গিলে খাচ্ছে টন টন বর্জ্য

বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাপি মণ্ডল। তিনি বলেন, “মানুষের সুবিধার জন্য তৈরি হওয়া এই গুরুত্বপূর্ণ রাস্তায় এ ধরনের নিম্নমানের কাজ কখনও গ্রহণযোগ্য নয়।” এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন রাজনৈতিক দলের সদস্যরাও। তিনি কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করছেন। সেই অর্থে নির্মিত রাস্তা যদি নিম্নমানের হয়, তবে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এখন বড় প্রশ্ন, এই অভিযোগের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও প্রশাসন কি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে? সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: রাস্তা নির্মাণে বরাদ্দ দেড় কোটির বেশি টাকা, অথচ জুতো ঘষলে উঠে আসছে পিচ! কাজ দেখে রণংদেহী মেজাজে জনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল