আরও পড়ুনঃ পুলিশ আধিকারিকের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
পুলিশ জানিয়েছে, মৃত কেতাবুল শেখ বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাঁর মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল জিতারপুর হাই স্কুলে। বাড়ি খিদিরপুর চুয়াডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত ৫ই ফেব্রুয়ারি রাতে কেতাবুল শেখ তার দুই বন্ধুর সঙ্গে বাইক করে বাজার থেকে বাড়ি ফিরছিল। খিদিরপুর এলাকার একটি পুকুরের ধারে হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা পুকুরে উল্টে যায়।
advertisement
দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় প্রথমে বহড়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কেতাবুল শেখের অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত আজ তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা। অকালেই ঝরে যাওয়া এক তরতাজা প্রাণ ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেহ ফিরে আসতেই কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।






