TRENDING:

Big Ben Clock Tower: হাওড়ায় এবার লন্ডনের ছোঁয়া! 'বিগ বেন' ঘিরে তুঙ্গে উন্মাদনা, কোথায় তৈরি হল জানেন?

Last Updated:
Howrah Big Ben Clock Tower: হাওড়ায় তৈরি হয়েছে বিগ বেন-এর আদলে সুউচ্চ ক্লক টাওয়ার। উদ্বোধনের পর থেকেই এই নতুন আকর্ষণ দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কোথায় তৈরি হল জানুন
advertisement
1/5
হাওড়ায় এবার লন্ডনের ছোঁয়া! 'বিগ বেন' ঘিরে তুঙ্গে উন্মাদনা, কোথায় তৈরি হল জানেন?
হাওড়ার নয়া পরিচিতি, লন্ডনের বিগ বেন ওয়াচ হাওড়ায় ! বালি জগাছা ব্লক তথা হাওড়া জেলা জুড়ে চর্চায় রয়েছে পৃথিবী বিখ্যাত বিগ বেন ওয়াচ। ঐতিহ্যবাহী জেলা হিসেবে সারা বাংলার মানুষের কাছে হাওড়া জেলা বেশ আগ্রহের। ঐতিহ্যের পাশাপাশি জেলা জুড়ে সৌন্দর্যয়ন ভীষণভাবে আকৃষ্ট করে মানুষকে। সেই দিক থেকে এবার মানুষের আকর্ষণ হতে পারে বিগবেন ওয়াচ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
গত কয়েক মাস আগে বিগবেন ওয়াচ তৈরি হওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রায় একমাস আগে বালি জগাছা ব্লকের জগদীশপুর বাজারে সম্পূর্ণতা পায় পৃথিবী বিখ্যাত বিগ বেন ওয়াচ।
advertisement
3/5
মানুষ ভিড় জমাচ্ছে ছবি তুলছে স্থাপত্যকে সামনে রেখে। তিনতলা বাড়ির সমান বিশাল আকারের এই স্থাপত্য নতুন পরিচিতি, যা ভীষণভাবে উপভোগ করছেন স্থানীয় মানুষ।
advertisement
4/5
পার্শ্ববর্তী এলাকা থেকেও যুবক যুবতীরা এসে ভিড় জমাচ্ছে এখানে। দিনের থেকে রাতে আরও মায়াবী হয়ে ওঠে বিশ্ব বিখ্যাত লন্ডনের বিগ বেন ওয়াচ আদলে এই ঘড়ি স্থাপত্যটি।
advertisement
5/5
এ প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদ পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মাইতি জানান, সৌন্দর্যায়ন এবং নয়া পরিচিতি হিসাবে হিসেবে স্থাপত্যটি গড়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Big Ben Clock Tower: হাওড়ায় এবার লন্ডনের ছোঁয়া! 'বিগ বেন' ঘিরে তুঙ্গে উন্মাদনা, কোথায় তৈরি হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল