Agriculture News: আলু চাষিদের ক্ষতিপূরণ দেবে সরকার! জেলায় চালু করা হল ২৫টি হেল্প ডেস্ক, কী কী নথি লাগবে, কীভাবে আবেদন করতে হবে জানুন
- Reported by:SUROJIT DEY
- Published by:Sneha Paul
Last Updated:
Jalpaiguri Agriculture News: অতিবৃষ্টির জেরে জেলার আলু চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ক্ষতিপূরণের জন্য আবেদন করতে ২৫টি হেল্প ডেস্ক চালু করা হল। সেখানে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের আবেদন জানাতে পারেন।
advertisement
1/5

অতিবৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ৭৩৪১ হেক্টর জমির আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষতির মুখে পড়েছেন মোট ৩২ হাজার ১০৩ জন চাষি। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
2/5
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জেলার বিভিন্ন প্রান্তে মোট ২৫টি হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে সরাসরি যোগাযোগ করে কৃষকরা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। এমনকি ছুটির দিনেও কৃষি দফতরের অফিস খোলা রেখে কাজ চলছে, যাতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
advertisement
3/5
বিধানসভা ভোটের আগে ময়নাগুড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা থেকে কৃষকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়— তাঁদের সমস্যায় পাশে রয়েছে রাজ্য সরকার। কৃষকদের আবেদন জানানো হয়েছে, প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, ছবি এবং কৃষি কার্ড (যদি থাকে) নিয়ে নিকটবর্তী কৃষি দফতরের অফিস বা হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে।
advertisement
4/5
এছাড়াও হিমঘরে আলু সংরক্ষণ নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য প্রতিটি হিমঘরে একজন করে কৃষি আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
5/5
এই প্রসঙ্গে অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার (প্ল্যানিং), পশ্চিমবঙ্গ ডঃ রামপ্রসাদ ঘোষ জানান, “জলপাইগুড়ি জেলায় প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে রাজ্য সরকার। সঠিক নথি নিয়ে কৃষি দফতর বা হেল্প ডেস্কে যোগাযোগ করলেই তাঁরা ক্ষতিপূরণ পাবেন।” (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: আলু চাষিদের ক্ষতিপূরণ দেবে সরকার! জেলায় চালু করা হল ২৫টি হেল্প ডেস্ক, কী কী নথি লাগবে, কীভাবে আবেদন করতে হবে জানুন