কোন শারীরিক ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হয়, তা তিনি স্বশরীরে দেখিয়ে দেন পেশায় চিকিৎসক তৃণমূল প্রার্থী। নিজেদের নির্বাচনী ইস্তেহারে তৃণমূল জানিয়েছে, ক্ষমতায় ফিরলে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প শুরু করবে তারা৷ তৃণমূলনেত্রীর প্রস্তাবিত সেই প্রকল্পের কথা মনে করিয়ে সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা সাধারণ মানুষদের দুয়ারে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করলেন।
advertisement
উপস্থিত এক নাগরিক জানান, ‘‘ডাক্তারবাবুর এই উদ্যোগ আমাদের খুব ভাল লেগেছে উনি যেই যেই নিয়মগুলো বলেছেন সেই নিয়মগুলো পালন করার চেষ্টা করব এছাড়াও তারা বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা প্রত্যেকে ডাক্তারবাবুর পাশে থাকব।’’
সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা বলেন, ‘‘সোনামুখীতে স্পেশালিস্ট ডাক্তার রেগুলার বিশেষ নেই আমি জানি সেটা মেডিকেল এথিক্স অনুযায়ী আমার যতটুকু মানুষদের সহযোগিতা করা যায় আমি ততটুকুই করছি৷’’ বিধায়ক হিসেবে নির্বাচিত হলে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ক্যারাম খেলে সাসপেন্ড হয়েছে জওয়ান! এমন ঘটনা এড়াতে এবার বৈঠক নোডাল অফিসারের
তবে তৃণমূল প্রার্থীর এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম প্রার্থী সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি৷ বলেন, ‘‘এটা লোক দেখানো নাটক মানুষও জানে এটা ভাঁওতা আর দুদিন পরে ওঁকে পাওয়া যাবে না, কারণ উনি এখানে থাকেন না।’’
