TRENDING:

Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা

Last Updated:

East Medinipur News: সোমবার সকালে তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়না তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলে জানা যায়। ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।

advertisement
তমলুক: প্রায়ত অভিনেতা রাহুলের নিথর দেহ রবিবার গভীর রাতে তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। সোমবার সকালে তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়না তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলে জানা যায়। ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই রাহুলের বন্ধুবান্ধব সহ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এসে পৌঁছেছেন মৃত অভিনেতার মামা ও মামিমা।
advertisement

ময়না তদন্তের পর মরদেহ নিয়ে যাওয়ার জন্য গাড়ি ফুল দিয়ে সাজান হচ্ছে। প্রয়াত অভিনেতা রাহুলকে শেষ দেখা দেখার জন্য তমলুকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গের সামনে মানুষ ভিড় জমাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। ঘটনাস্থলে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। পরিবারের লোকজন মর্গের সামনে এসেছেন। কোনও কিছু মন্তব্য করতে চাইছেন না।

advertisement

আরও পড়ুনRahul Arunodoy Banerjee Death Priyanka Sarkar Reaction: ‘একটু ব্যক্তিগত সময় দিন’, শোকে পাথর প্রিয়াঙ্কা, রাহুল চলে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া! বললেন সন্তান-মা ও পরিবারের কথা

তমলুকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গের সামনে রাহুলের মামা মামিমা, কান্নায় ভেঙে পড়েন। মৃত অভিনেতাকে দেখতে উৎসাহিত জনতার অবশ্যই ভিড় জমাচ্ছেন তমলুক মেডিক্যাল কলেজের মর্গের সামনে। শুধু সাধারণ জনতা নয় মেডিক্যাল কলেজে পাঠরত নার্সিং পড়ুয়া থেকে ডাক্তারি পড়ুয়ারাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত। ময়নাতদন্ত শুরু হওয়ার আগেই জেলা পুলিশ সুপার অংশুমান সাহা সহ তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক এবং তমলুক থানার আইসি।

advertisement

View More

অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে। এরকমই একজন মহিলা মামনি মাইতি বলেন, “আমাদের প্রিয় ধারাবাহিকের নায়ক ছিল রাহুল। তাঁর অভিনয় দেখার জন্য সন্ধ্যেবেলা মুখিয়ে থাকতাম টিভির পর্দায়। আর দেখতে পাব না খুব কষ্ট হচ্ছে।”  জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এই দুর্ঘটনার। শুটিংয়ে এসে এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে কলেজ পড়ুয়ারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট এলেই ব্যাপক চাহিদা! বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে ডাক, দু'হাতে আয় করেন এই বিশেষ শিল্পীরা
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল