advertisement

'হয়তো এটুকুই ছিল...' শুক্রবার সকালে আচমকা পোস্ট তাঁর পডকাস্ট পেজ থেকে! রাহুলের মৃত্যুতেই শেষ 'সহজ কথা'?

Last Updated:

ময়নাতদন্তের পর রাহুলকে নিয়ে কলকাতার দিকে রওনা হয় শববাহী গাড়ি। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরা রাহুলের মরদেহ পল্লিশ্রীতে ফিরিয়ে আনছেন।

News18
News18
শুরু করেছিলেন পডকাস্ট। ছেলের নামেই চলছিল। তারকা খচিত এই পডকাস্ট আর পাঁচটা সেলিব্রিটি পডকাস্টের থেকে ছিল কিছুটা আলাদা। বহু তারকা এসেছিলেন। সেই সব আলোচনায় সমৃদ্ধ হয়েছিলেন দর্শক। তবে সবথেকে বেশি মন ছুঁয়েছিল সহজ আর রাহুলের এপিসোড। বাবা-ছেলের যুগলবন্দি, সহজের সেই পরিণত বাচনভঙ্গী নজর কেড়েছিল দর্শকদের। রাহুলের চলে যাওয়ার পরে কী হবে সেই জনপ্রিয় পডকাস্টের এই প্রশ্নও ঘুরছিল। তবে এবার পোস্ট এল সহজ কথা-র পেজ থেকে।
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ৪৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
advertisement
ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে জানা গেল, জলে ডুবেই মৃত্যু, দীর্ঘসময় জলের নীচেই ছিলেন রাহুল। তমলুক হাসপাতাল সূত্রে খবর,ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভিতর অত্যাধিক পরিমাণে বালি ও নোনা জল মেলে। রিপোর্টে উল্লেখ, অল্প সময় জলে ডুবে থাকলে এমন হয় না। কম করে এক ঘণ্টারও বেশি সময় জলের নীচে ছিলেন বলে ধারণা। রিপোর্টে উল্লেখ, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ায় মৃত্যু। খাদ্যনালির মধ্যেও বালি, নোনা জল মেলে। শরীরে কোনও অ্যালকোহলের উপস্থিতি ছিল কী না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিসেরা রিপোর্ট আসলে পরিষ্কার হবে! কোনও ফাউল প্লে ছিল না। দিঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ। সূত্রের খবর, তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয় অভিনেতার। তার পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।  কলকাতা থেকে রাহুলের ৬ বন্ধু এবং মামা তমলুক হাসপাতালে যান। কলকাতা থেকে রাহুলের স্ত্রী ভিডিও মারফত ময়নাতদন্তের সম্মতি দিয়েছেন। রাহুলের মামা সেখানে সমস্ত অফিশিয়াল ফরমালিটিতে উপস্থিত ছিলেন। রাহুলের নিজের গাড়ির চালক বাবলুও তমলুক হাসপাতালেই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'হয়তো এটুকুই ছিল...' শুক্রবার সকালে আচমকা পোস্ট তাঁর পডকাস্ট পেজ থেকে! রাহুলের মৃত্যুতেই শেষ 'সহজ কথা'?
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement