advertisement

Rahul-Rooqma: 'রাহুল দা-র ড্রাইভার যা বললেন, শুনে হাত-পা কাঁপছিল!' 'রাজা'র বিদায়, 'মাম্পি' রুকমা আঁতকে উঠছেন ঘটনার বীভৎসতায়

Last Updated:

Rahul-Rooqma: তালসারির সমুদ্রে শ্যুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘রাম্পি’ জুটির সঙ্গী রুকমা রায় এখনও বিশ্বাস করতে পারছেন না এই মৃত্যু। আবেগঘন স্মৃতিচারণায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

'রাজা- মাম্পি' জুটি
'রাজা- মাম্পি' জুটি
কলকাতাঃ ধারাবাহিকের চরিত্রগুলি বরাবর দর্শকদের খুব আকৃষ্ট করে। কিছু চরিত্র তাঁদের নিজের পরিবারের একজন হয়ে ওঠে।  কিছু বছর আগে সেরকমই একটি চরিত্রে অভিনয় করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় ধারাবাহিক ’দেশের মাটির’ রাজা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন রাহুল। শুধু তাই নয়, বলা চলে ‘রাজা- মাম্পি’ জুটি অর্থাৎ রাহুলের সঙ্গে রুকমা রায়ের জুটি ছোট পর্দার অন‍্যতম হিট। জনপ্রিয় জুটি ‘রাম্পি’ পরে একসঙ্গে লালকুঠি বলে একটি সিরিয়ালেও অভিনয় করেন।
রবিবার বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ৪৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল। এখনও তা বিশ্বাস করতে পারছেন রুকমা। নিউজ 18 বাংলা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখনও মানতে পারছি না। গতকাল বিকেলে এক বন্ধু ফোন করে বলে রাহুল দা আর নেই। আমি ওকে বলি ফালতু কথা বলিস না। আমি এক্ষুনি রাহুল দাকে কল করছি। আমি রাহুল দাকে ফোন করি কিন্তু ফোনটা ধরে বাবলু দা( রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ড্রাইভার)। তিনি আমাকে সবটা বলেন। শুনে আমার হাত-পা কাঁপছিল।’
advertisement
advertisement
‘রাম্পি’- জুটির জনপ্রিয়তা নিয়ে রুকমা বলেন, ‘দুটো কাজ করেছি, এক মেকআপ রুম শেয়ার করেছি কিন্তু কাজের বাইরে রাহুলদার মতো এত ভাল মানুষ আমি খুব কম দেখেছি। কাজের বাইরেও ওঁর সঙ্গে দারুন সম্পর্ক ছিল। খুব ছোট কোনও কাজ করলেও সেটার প্রশংসা করতো। আমি বলতাম এত বাড়িয়ে বলো না তো। সবার সঙ্গে সব বিষয় নিয়ে কথা বলতে পারতো। এত পড়াশোনা, অধ‍্যাবসায়, জ্ঞান ছিল রাহুল দার। আমি ওঁর পডকাস্টে গিয়ে মুন খুলে কথা বলতে পেরেছিলাম কারণ ওরঁ সঙ্গে আমি ভীষণ কমর্ফোটেবল ছিলাম। আমাকে ভীষণ স্নেহ করতো, ভালবাসতো। আমি ওঁকে মজার মজার মিম পাঠাতাম, দাদাও আমাকে পাঠাতো।’
advertisement
আবেগতাড়িত কণ্ঠে অভিনেত্রী বলেন, ’এক সপ্তাহ আগে শেষ কথা হয়েছিল। রাহুলদা বলেছিল আমার শাড়ির ব্রান্ডের জন‍্য নতুন একটা আইডিয়া ভেবেছে দেখা হলে বলবে। কিন্তু আমার দুর্ভাগ্য তা আর শোনা হল না। আমারাই মানতে পারছি না। জানি না কাকিমা, প্রিয়াঙ্কা দি, সহজ কী করছে।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Rooqma: 'রাহুল দা-র ড্রাইভার যা বললেন, শুনে হাত-পা কাঁপছিল!' 'রাজা'র বিদায়, 'মাম্পি' রুকমা আঁতকে উঠছেন ঘটনার বীভৎসতায়
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement