advertisement

TMC MLA: 'বিজেপিকে আটকাতে তৃণমূলে গিয়েছিলাম!' ফের তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিধায়ক! এবার টিকিট দেয়নি তৃণমূল, কে তিনি জানেন?

Last Updated:

TMC MLA: বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কাজি আব্দুল রহিম ওরফে দিলু। দলবদল করে কী বললেন তিনি?

ভোটের আগেই দলবদল
ভোটের আগেই দলবদল
কলকাতা: বাদুরিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজি আব্দুল রহিম ওরফে দিলু যোগ দিলেন কংগ্রেসে। ২৪, আকবর রোডে এআইসিসি-র সদর দফতরে কংগ্রেসে যোগ দেন তিনি। প্রসঙ্গত, এবার তৃণমূল থেকে টিকিট পাননি কাজি আব্দুল রহিম।
সোমবার তিনি বলেন, ”আমি কংগ্রেসেরই লোক। ২০২১ সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করার জন্য তৃণমূল একমাত্র শক্তি, সেটা বোঝানো হয়েছিল। সেদিন যাঁর অনুরোধে গিয়েছিলাম, আজ তাঁদের মধ‍্যে আর বিজেপি পার্টির মধ‍্যে কোনও ফারাক দেখতে পারছি না। আমি যেদিন তৃণমূলেও যোগ দিয়েছিলাম, সেদিনও এবং তারপরও কখনও কংগ্রেসের বিরুদ্ধে কোনও শব্দ ব্যবহার করিনি।”
advertisement
কাজি আব্দুল রহিমের সংযোজন, ”তৃণমূলের বিধায়ক ছিলাম, তার আগে কংগ্রেসের বিধায়ক ছিলাম। সেদিন আমি আবেদন করে যাইনি। সেদিন বিজেপিকে আটকাতে গিয়েছিলাম। আজও এখানে একই কারণে এসেছি। টিকিট দেয়নি ঠিকই। কিন্তু আমি তার আগে থেকেই জানতাম। আমি তৃণমূলে বড় অযোগ‍্য। আমি আগেও সেটা জানিয়েছিলাম। ঘরে ফেরার জন‍্য আগে থেকেই প্রস্তুত ছিলাম।”
advertisement
advertisement
প্রসঙ্গত, তৃণমূল ছাড়ার আগে দলের বিরুদ্ধে নানা ইস্যুতে তিনি সরব হয়েছেন। তাঁর দাবি, ২০২১ সাল দলের কঠিন সময়ে যারা দল করেছে তাঁদের টিকিট দেওয়া হয়নি। উল্টে এতদিন দলের বিরোধিতা করা লোকজনকে টিকিট দেওয়া হয়েছে। রহিম লিখছেন, “আমি সবসময় সত্য, ন্যায় এবং আদর্শের পথে চলার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ ও বাস্তবতার মধ্যে যে গভীর ফারাক তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। বারবার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় আমি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত। আমি কখনও আপোসের রাজনীতি করিনি, আর ভবিষ্যতেও করব না। আমার পিতার আদর্শ আমাকে শিখিয়েছে—অন্যায়ের সঙ্গে আপোস নয়, সত্যের পথেই অটল থাকা। সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম । আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব—এটাই আমার অঙ্গীকার।” এবার তিনিই যোগ দিলেন কংগ্রেসে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA: 'বিজেপিকে আটকাতে তৃণমূলে গিয়েছিলাম!' ফের তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন বিধায়ক! এবার টিকিট দেয়নি তৃণমূল, কে তিনি জানেন?
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement