TRENDING:

Elephant Attack: ঘর থেকে টেনে এনে পিষে দিল হাতি! মাদারিহাটের বৃদ্ধার ভয়াবহ পরিণতি, বীভৎসতায় শিউড়ে উঠছেন সকলে

Last Updated:

Alipurduar Elephant Attack: এক সপ্তাহের মধ্যে দু'টি মৃত্যু। মাদারিহাটে হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। তাঁকে ঘর থেকে টেনে এনে পিষে দেয় একটি বুনো হাতি। ঘটনার বীভৎসতায় সকলে স্তম্ভিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদারিহাট, অনন্যা দেঃ ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেলেন মাদারিহাটের এক বৃদ্ধা! হাতির হানায় তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বাঁচার আকুতিটুকুও জানাতে পারেননি। মাদারিহাটে এক সপ্তাহের মধ্যে হাতির হানায় দু’টি মৃত্যুর ঘটনা সামনে এল।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি
হাতির হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি
advertisement

আলিপুরদুয়ারের মাদারিহাটে ফের হাতির হানা বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, গত সপ্তাহ থেকে আবারও লোকালয়ে আসতে শুরু করেছে গজরাজ। বাড়ি, ঘরে ভাঙচুর চালাচ্ছে। সেই সঙ্গেই নষ্ট করছে ফসলের জমি। এবার এক ৯০ বছরের বৃদ্ধাকে ঘর থেকে টেনে এনে পিষে দেওয়ার ঘটনা ঘটল। নৃশংসতায় স্তম্ভিত সকলে।

আরও পড়ুনঃ কোচবিহারবাসীর জন্য বড় খবর! বিঘ্নিত হতে পারে এমজেএন মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা, হঠাৎ কী হল জানুন

advertisement

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে মাদারিহাট ব্লকের রহিমপুর চা বাগানে হাতির দল চলে আসে। এরপরেই এলাকাবাসীদের বাড়িঘর ভাঙতে থাকে। ভোর হওয়ার পর হাতির দলের বাকি হাতি জঙ্গলে চলে গেলেও একটি থেকে যায়। ওই হাতিটি এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট এলেই ব্যাপক চাহিদা! বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে ডাক, দু'হাতে আয় করেন এই বিশেষ শিল্পীরা
আরও দেখুন

বুনো হাতি এলাকার বাসিন্দা সাইলি রাইয়ের বাড়িতে হানা দেয়। তাঁর ঘর ভেঙে দেয়। এরপর তাঁকে ঘর থেকে বের করে পিষে মেরে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। বন দফতরের তরফে বৃদ্ধার পরিবারের সঙ্গে ক্ষতিপূরণের বিষয় নিয়ে কথা বলা হবে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: ঘর থেকে টেনে এনে পিষে দিল হাতি! মাদারিহাটের বৃদ্ধার ভয়াবহ পরিণতি, বীভৎসতায় শিউড়ে উঠছেন সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল