TRENDING:

Money Making Tips: জিরো ইনভেস্টমেন্টেই বাজিমাত! মহিলাদের হাতে আসছে অঢেল টাকা, পচা জলে বড় হওয়া আগাছাই এখন আয়ের নয়া দিশা

Last Updated:
Bankura Money Making Tips: আগাছা বলে যাকে অবহেলা করা হত, সেই জলজ আগাছাই এখন লক্ষ্মীলাভের পথ দেখাচ্ছে। বাঁকুড়ার মহিলাদের হাতে জাদুতে রূপান্তরিত হচ্ছে দামী হস্তশিল্পে। কোনও বিনিয়োগ ছাড়াই মাসে মোটা টাকা উপার্জনের এই নতুন দিশা সাড়া ফেলেছে সব মহলে।
advertisement
1/6
জিরো ইনভেস্টমেন্টেই অঢেল লাভ, পচা জলের আগাছাই এখন আয়ের নয়া দিশা
আর ফেলনা নয়, আর আবর্জনাও নয়—জলাশয়ে ভাসতে থাকা কচুরিপানাই এখন জীবিকার নতুন দিশা। বাঁকুড়ার বড়জোড়ার মালিয়াড়া সাঁওতাল পাড়া ও মেজিয়ার বানজোড়া সাঁওতাল পাড়ার মহিলারা এই সাধারণ উদ্ভিদকেই রূপ দিয়েছেন সম্ভাবনার সম্পদে। একসময় যাকে পরিষ্কার করতে হিমশিম খেতে হত, আজ সেটিই হয়ে উঠেছে স্বনির্ভরতার হাতিয়ার। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে কচুরিপানা থেকে ব্যাগ তৈরির অভিনব ধারণা। গ্রামের দিপালী মুর্ম্মু, সরলা মুর্ম্মুদের মতো মহিলারা জানাচ্ছেন, একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষণই বদলে দিয়েছে তাঁদের জীবন। আগে যাঁরা গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন, এখন তাঁরাই দক্ষ কারিগর।
advertisement
3/6
প্রশিক্ষণের পর প্রায় ২৫ জন মহিলা দলবদ্ধভাবে কাজ শুরু করেন। প্রথমে স্থানীয় জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করা হয়। তারপর নির্দিষ্ট পদ্ধতিতে পরিষ্কার করে রোদে শুকোনো হয় কয়েকদিন। এই শুকনো উপাদানই পরে শক্ত ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে, যা দিয়ে তৈরি হয় বিভিন্ন পণ্য।
advertisement
4/6
এই কাঁচামাল থেকে তৈরি হচ্ছে আকর্ষণীয় ব্যাগ, প্লেট, ঘর সাজানোর সামগ্রীসহ নানা জিনিস। বিশেষ করে পরিবেশবান্ধব ব্যাগগুলির চাহিদা ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় বাজার ছাড়িয়ে এখন অন্য জায়গাতেও পৌঁছতে শুরু করেছে এই পণ্য।
advertisement
5/6
স্বেচ্ছাসেবী সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর সুজিত ঘোড়ুই জানান, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তাঁর লক্ষ্য, প্রত্যেক মহিলাই যেন মাসে অন্তত ৮ হাজার টাকা আয় করতে পারেন। সেই লক্ষ্যেই নিয়মিত প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।
advertisement
6/6
সবচেয়ে বড় কথা, এই কাজ মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আগে যাঁরা নিজেদের ‘অক্ষম’ ভাবতেন, আজ তাঁরাই পরিবারের আর্থিক ভরসা। কচুরিপানা আর আগাছা নয়—এখন তা গ্রামবাংলার নারীদের স্বপ্ন গড়ার উপকরণ। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: জিরো ইনভেস্টমেন্টেই বাজিমাত! মহিলাদের হাতে আসছে অঢেল টাকা, পচা জলে বড় হওয়া আগাছাই এখন আয়ের নয়া দিশা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল