TRENDING:

IIT Student Drowned: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল আইটিআই ছাত্র! খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

IIT Student Drowned: মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার আলুগ্রামে মৃত্যু হল ১৭ বছর বয়সী এক কিশোরের। মৃতের নাম ইন্দ্র চক্রবর্তী। সোমবার দুপুর নাগাদ আলুগ্রামের ধোঁয়াঘাট সংলগ্ন  নদীতে স্নান করতে নেমে এই  ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভরতপুর, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার আলুগ্রামে মৃত্যু হল ১৭ বছর বয়সী এক কিশোরের। মৃতের নাম ইন্দ্র চক্রবর্তী। সোমবার দুপুর নাগাদ আলুগ্রামের ধোঁয়াঘাট সংলগ্ন  নদীতে স্নান করতে নেমে এই  ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক।
মৃত ছাত্র ইন্দ্র চক্রবর্তী 
মৃত ছাত্র ইন্দ্র চক্রবর্তী 
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে প্রতিবেশী দুই বন্ধু, ২২ বছর বয়সী প্রিয়ব্রত মজুমদার এবং ২১ বছর বয়সী অনুপম ভট্টাচার্যের সঙ্গে ধোঁয়াঘাটের কাছে নদীতে স্নান করতে নামে ইন্দ্র। স্নানের সময় আচমকাই গভীর জলে তলিয়ে যায়। সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এই সময় প্রিয়ব্রত ও অনুপমও অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। স্থানীয়দের তৎপরতায় তিনজনকেই উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্দ্রকে গুরুতর অবস্থায় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, প্রাথমিক চিকিৎসার পর প্রিয়ব্রত ও অনুপমকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে।

advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ইন্দ্র চক্রবর্তী ভরতপুর সরকারি আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র ছিল। পড়াশুনার সুবাদে সে আলুগ্রামে তার মামার বাড়িতে থাকত। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোক।

তবে ঘটনায় নতুন মোড় এসেছে মৃতের পরিবারের অভিযোগে। ইন্দ্রের মামা জয়ন্ত ভট্টাচার্য দাবি করেছেন, এটি নিছক দুর্ঘটনা নয়; তাঁর অভিযোগ, ইন্দ্রকে জলে ফেলে দিয়ে খুন করা হয়েছে। এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেশ-বিদেশে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলারই এক অভি‌যাত্রী
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গেছে, ভরতপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে। এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানা যায় পুলিশ সুত্রে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
IIT Student Drowned: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল আইটিআই ছাত্র! খুনের অভিযোগ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল