TRENDING:

Miracles Do Happen: মিরাকল হয়! ইন্দিরা গান্ধির মৃত্যুর পর দিল্লির অশান্তিতে নিখোঁজ অনিল, ৪০ বছর পর বাড়ি ফিরলেন

Last Updated:

Miracles Do Happen: নিখোঁজ হয়ে যাওয়া কিশোর আজ পৌঢ়। ভিটেমাটির টানে ৪০ বছর পর গ্রামে ফিরলেন বাংলার ছেলে অনিল কুমার, খুশির জোয়ার গ্রামে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সকলের কাছে যিনি মৃত, হঠাৎ করে ৪০ বছর পর তিনিই হলেন জীবিত। অদ্ভুত এমন এক ঘটনার সাক্ষী থাকল জঙ্গলমহলে পুরুলিয়া জেলা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুর পর উত্তাল হয়েছিল গোটা দেশ। ‌সেই সময়ই নিখোঁজ হয়েছিলেন পুরুলিয়ার আড়ষা থানা এলাকার করনডি গ্ৰামের বাসিন্দা অনিল কুমার। ‌
advertisement

এই ঘটনার ৪০ বছর পর ভিটে মাটিতে ফিরলেন অনিল কুমার। হতবাক গ্রামবাসীরা। জানা গিয়েছে, তিনি কাজের সূত্রে সেই সময় ভাইদের সঙ্গে কাতরাসে গিয়েছিলেন। সেখানে একটি কারখানায় কর্মরত ছিলেন তিনি।‌ তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। ‌

সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার ঘটনা ঘটে। ‌চারিদিক উত্তাল হয়ে ওঠে সেই সময়। তারপরেই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রাণ বাঁচানোর তাগিদে ছোট্ট অনিল তখন একটি মিষ্টির দোকানে গিয়ে আশ্রয় নেয়। এবং সেখান থেকে পরবর্তীতে চলে যান কলকাতায়। তাঁর ভাইয়েরা তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ‌কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায় না। এরপর একসময় পরিবারের সদস্যরা ধরেই নেন অনিলবাবুর সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ মালদহ স্বাস্থ্য বিভাগে! জেনে নিন আবেদনের শেষ তারিখ

View More

কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই ভাবনা ছিল। কলকাতায় যাওয়ার পর অনিলবাবু দীর্ঘ ওঠা-পড়ার সম্মুখীন হন। চরম সংগ্রাম করে নিজের জীবন জীবিকা নির্বাহ করেন। সেখানেই নতুন করে বন্ধুবান্ধব তৈরি হয় তাঁর। ‌একসময় কলকাতাতেই সংসার পাতেন তিনি।

advertisement

অতীতের সমস্ত কথা প্রায় ভুলেই গিয়েছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে মাঝবয়সে এসে তাঁর স্মৃতিতে পুরনো কথা মনে পড়ে। বেশ কয়েকবার তিনি পুরুলিয়ায় ফিরতে চেয়েও পারেননি। অবশেষে সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি ফিরে আসেন নিজের দেশের বাড়িতে। ‌প্রথমে তাঁকে দেখে সকলেই অবাক হয়ে যান। বাবা-মা পরলোক গমন করেছেন। রয়েছেন শুধু দাদারা। ‌মাঝবয়সি ভাইকে দেখে তাঁরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। চোখের জলে ভাইকে বুকে টেনে নেন তাঁরা। আবেগে চোখের জলে ভাসছেন তাঁর বন্ধুরাও।

advertisement

আরও পড়ুন: ‘শুনলে চমকাবেন, SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে’, আইপ্যাকে ইডি-কাণ্ডের মাঝেই বড় অভিযোগ মমতার

এ বিষয়ে অনিল কুমার জানান, নানান কারণে তিনি নিজের ভিটে মাটিতে ফিরতে পারেননি। অবশেষে ৪০ বছর পর তিনি ফিরে এসেছেন নিজের বাড়িতে। তাঁর ভীষণই ভাল লাগছে। তাঁর দাদা ও ভাইরা বলেন, তাঁরা কখনও ভাবতেই পারেননি তাঁদের ঘরের ছেলে এইভাবে ফিরে আসবে। তাঁরা ভীষণই খুশি অনিলবাবু ফিরে আসায়। ‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার-সন্তান সামলে স্বাবলম্বী মহিলারা! পুরুলিয়ার অনন্য মেলায় নারীশক্তির জয়জয়কার
আরও দেখুন

৪০ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া কিশোর আজ পৌঢ়। ভিটেমাটির প্রতি টান ও পরিবারের ফিরে আসার তাগিদ প্রমাণ করে দিল সময় বদলালেও রক্তের সম্পর্কের বদল ঘটে না। ৪০ বছর পর গ্রামের ছেলে গ্রামে ফিরে আসায় খুশির জোয়ার গোটা গ্রামে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Miracles Do Happen: মিরাকল হয়! ইন্দিরা গান্ধির মৃত্যুর পর দিল্লির অশান্তিতে নিখোঁজ অনিল, ৪০ বছর পর বাড়ি ফিরলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল