TRENDING:

Purulia News: পুরুলিয়ায় জ্বলছে পাহাড়! ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা, পুড়ে ছাই বহু গাছ, পাদদেশের ঘরবাড়ি ভস্মীভূত হওয়ার আশঙ্কা, দেখুন ভিডিও

Last Updated:

Purulia Forest Fire: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের কালীপাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। আগুন ছড়িয়ে পড়তে পারে পাহাড়ের পাদদেশে বাড়িঘরেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের কালীপাহাড়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বিধ্বংসী এই আগুনে পুড়ে ছাই পাহাড়ের বিস্তীর্ণ এলাকার বহু গাছপালা। আগুনের তীব্রতায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী একাধিক পরিবার আতঙ্কে রয়েছেন।
advertisement

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর কর্মী ও রঘুনাথপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ অগ্রহায়ণে নয় মাঘ মাসে নবান্ন উৎসব! বড়াশির শিবমন্দিরে নতুন ফসল নিবেদন, ভক্তদের জন্য খিচুড়ি ভোগের এলাহি আয়োজন

advertisement

দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগলেও পাহাড়ের চূড়ায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সময় যত গড়াচ্ছে, আগুনের ভয়াবহতা ততই বাড়ছে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের আশঙ্কা, রাতের দিকে যদি আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে, তাহলে পাহাড়ের নিচে থাকা বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ জেলার চাষিদের জন্য দারুণ সুখবর! ভাঙড়ে তৈরি হচ্ছে আধুনিক হিমঘর, নতুন কর্মসংস্থানের সুযোগ

স্থানীয় বাসিন্দা শিবরাম বাউরি, বাবু বাউরি-সহ অন্যান্যরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আগুন আরও তীব্র আকার ধারণ করছে। তাদের কথায়, দমকলের মাত্র একটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। পাহাড়ের নিচে বহু বসতবাড়ি থাকায় আতঙ্ক আরও বেড়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। কীভাবে দ্রুত এবং সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় জ্বলছে পাহাড়! ক্রমশ ছড়াচ্ছে লেলিহান শিখা, পুড়ে ছাই বহু গাছ, পাদদেশের ঘরবাড়ি ভস্মীভূত হওয়ার আশঙ্কা, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল