TRENDING:

Mamata Banerjee: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee on SIR: ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানা গিয়েছে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানা গিয়েছে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত সোমবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই মামলা দায়ের করার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
advertisement

আরও পড়ুন: ৪৬ বছরে ঘটেনি! ৩০ শতাংশ কমে গেল রুপোর দাম, হুড়মুড়িয়ে পড়ল সোনাও, কতটা সস্তা দুই ধাতু?

বুধবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এসআইআর মামলার শুনানি রয়েছে। সেই সঙ্গে চলতি সপ্তাহে উঠতে পারে মুখ্যমন্ত্রীর করা মামলাটিও, কবে উঠবে তা অবশ্য জানা যায়নি। তবে বুধবার শুনানি রয়েছে রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেনের করা মামলার।

advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই তাড়াহুড়ো করে এসআইআর করা নিয়ে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেছিলেন এসআইআর নিয়ে। বাস্তবে এসআইআরে হয়রানির শিকার হতে হয় বহু মানুষকে, অনেকেরই আশঙ্কা রয়েছে নাম বাদ যাওয়ার। এখানেই শেষ নয়, এসআইআরের হয়রানির শিকার হয়ে অনেকের মৃত্যুও হয়েছে বলে অভিযোগ। এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: প্যানেলে নাম নেই, দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন কত জন? দাগীদের বিস্তারিত হিসাব প্রকাশ SSC-র

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

এর আগে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে সাধারণ মানুষের সমস্যা নিয়ে দাবিও জানান তিনি। শেষ পর্যন্ত সোমবার দেখা করার সময় দেওয়া হয়। এবার লড়াই সরাসরি সুপ্রিম কোর্টে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের মুখ্যমন্ত্রীর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল