TRENDING:

Inspirational Story: কবিতার 'আদর্শ ছেলে' যেন বাস্তবে! দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসায় অর্থ সংগ্রহে পথে পথে ঘুরছে মালদহের ৭ স্কুল পড়ুয়া, দিল মানুষ হওয়ার পাঠ

Last Updated:

Malda Inspirational Story: পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাড়ার দুই যুবকের প্রাণ বাঁচাতে অভিনব ও মানবিক উদ্যোগ নিল গ্রামের স্কুল পড়ুয়ারা। চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে গ্রাম থেকে শহরে ঘুরচ্ছে মালদহের সাতজন স্কুল পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাড়ার দুই যুবকের প্রাণ বাঁচাতে অভিনব ও মানবিক উদ্যোগ নিল গ্রামের স্কুল পড়ুয়ারা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। সেই অর্থ সংগ্রহে প্ল্যাকার্ড লেখা বাক্স হাতে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে পাড়ারই সাতজন স্কুল পড়ুয়া।
advertisement

জানা গিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে শহর থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়েন মালদহ জেলার কালিয়াচকের আলিপুর এবং খালতিপুর গ্রামের দুই যুবক সাগর গুপ্ত ও কৌশিক মণ্ডল। দুর্ঘটনায় তারা গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কারণে চিকিৎসার খরচ চালান‌ কার্যত অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতিতে এগিয়ে এল গ্রামের কয়েকজন পড়ুয়া।

advertisement

আরও পড়ুনঃ বক্সার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে বনকর্মীদের রোষের মুখে মহিলারা, চলল গুলি! বাঘের ডেরায় হুলুস্থুল

গোটা বিষয়টা জানার পর আর চুপ থাকতে পারেনি মালদহের বৈষ্ণবনগর হাই স্কুলের সাত পড়ুয়া। নিজেরাই উদ্যোগ নিয়ে বেরিয়ে পড়ে অর্থ সংগ্রহে। কখনও শহরে, কখনও গ্রামের হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছে তারা।  স্কুল পড়ুয়া সত্যম গুপ্ত জানান, “আমরা সবাই মিলে শহর আর গ্রামের বাজারে ঘুরে ঘুরে আহত দাদাদের চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করছি। আপাতত একজন কিছুটা সুস্থ হয়েছেন। কিন্তু আরেকজন এখনও কলকাতায় গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন। তাদের পরিবারের অবস্থা খুব খারাপ, তাই প্রয়োজনে আরও অর্থ সংগ্রহ করা হবে।”

advertisement

View More

আরও পড়ুনঃ রেললাইন পারাপারের সময়ে তেভাগা এক্সপ্রেসের ধাক্কা! যমের মুখ থেকে ফিরলেন মহিলা, কীভাবে

স্কুল পড়ুয়াদের এই মানবিক উদ্যোগে খুশি ও গর্বিত গ্রামবাসীরাও। গ্রামের বাসিন্দা কৈলাস মণ্ডল বলেন, “এত কম বয়সে ওদের এমন চিন্তাভাবনা সত্যিই প্রশংসার যোগ্য। ওরা আগেও গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকের প্রজন্মের কাছে ওরা নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কবিতার 'আদর্শ ছেলে' যেন বাস্তব! দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসায় অর্থ সংগ্রহে পথে ৭ পড়ুয়া
আরও দেখুন

বর্তমান সময়ে যখন যুব সমাজের একাংশ মোবাইল আসক্তিতে ডুবে, ঠিক তখনই প্রত্যন্ত গ্রামের স্কুল পড়ুয়াদের এই মানবিক উদ্যোগ সকলের নজর কেড়েছে। এই ঘটনা শুধু দুই যুবকের পাশে দাঁড়ানোই নয়। সমাজকে আবারও মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে বলে অভিমত অনেকের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Inspirational Story: কবিতার 'আদর্শ ছেলে' যেন বাস্তবে! দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসায় অর্থ সংগ্রহে পথে পথে ঘুরছে মালদহের ৭ স্কুল পড়ুয়া, দিল মানুষ হওয়ার পাঠ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল