TRENDING:

Malda News: দোলের রাতে মালদহে তুমুল অশান্তি! চলল গুলি, পাল্টা মারে প্রাণ গেল অভিযুক্তের বাবার

Last Updated:

Malda News: দোলের আনন্দ বিষাদে পরিণত হল মালদহে। সামান্য বিবাদের জেরে চলল গুলি, আর সেই ঘটনার জেরে পাল্টা মারে প্রাণ হারালেন এক অভিযুক্তের বাবা। দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ভোটের প্রাক্কালে রক্তাক্ত দোল! রং খেলা নিয়ে মদের আসরে গণ্ডগোলের জেরে গুলিবিদ্ধ এক কিশোর-সহ চার। পাল্টা গুলি কাণ্ডের ঘটনার আক্রোশে উত্তেজিত জনতার হাতে মৃত্যু হল অভিযুক্তের বাবার। লাইসেন্স বন্দুক থেকে গুলি চালানোর অভিযোগ রেশন ডিলারের ছেলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহে মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়া এলাকায়।
মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়া এলাকার ঘটনা 
মালদহের মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়া এলাকার ঘটনা 
advertisement

সামান্য বচসাকে কেন্দ্র করে যে অশান্তির সূত্রপাত, তা শেষ পর্যন্ত গুলি চালনা ও গণপিটুনির মতো ভয়াবহ ঘটনায় গড়ায়। জখম হন এক নাবালক-সহ চারজন গ্রামবাসী। পরবর্তীতে উত্তেজিত জনতার হামলায় প্রাণ হারান অভিযুক্ত কিশোরের বাবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ৯টা নাগাদ এলাকার কয়েকজন কিশোরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

আরও পড়ুন: বদলে গেল সময়সূচী, এবার বহরমপুরে জেলা গ্রন্থাগারে ১২ ঘণ্টা বই পড়ার সুযোগ! পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ

advertisement

অভিযোগ, সেই বচসার জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের ১৭ বছরের ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। আচমকা গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুলিবিদ্ধ হন ১০ বছরের এক শিশু-সহ মোট চারজন। রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছবি বিক্রি জোগাড় হচ্ছে পড়াশোনার খরচ, সোশ্যাল মিডিয়া ঘুরিয়ে দিয়েছে ভাগ্যের চাকা
আরও দেখুন

এদিকে গুলির ঘটনার খবর ছড়াতেই এলাকায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। ভাঙচুর চালানোর পাশাপাশি সমীর গুপ্তকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্ত শুরু মানিকচক থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: দোলের রাতে মালদহে তুমুল অশান্তি! চলল গুলি, পাল্টা মারে প্রাণ গেল অভিযুক্তের বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল