TRENDING:

Madhyamik Examination 2026: কাফ সিরাপ ভেবে খেয়ে ফেলেছিল পোকা মারার বিষ...! জন্মদিনের দিনেই হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর

Last Updated:

Madhyamik Examination 2026: জন্মদিনের দিনেই হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। কাফ সিরাফ ভেবে পোকা মাকড় মারার কীটনাশক খেয়ে ফেলেছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিল সে। পরীক্ষার্থীর নাম মহম্মদ আফনান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: জন্মদিনের দিনেই হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। কাফ সিরাফ ভেবে পোকা মাকড় মারার কীটনাশক খেয়ে ফেলেছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিল সে। পরীক্ষার্থীর নাম মহম্মদ আফনান।
পরীক্ষার্থীর ছবি
পরীক্ষার্থীর ছবি
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা মহম্মদ আফনান দুবরাজপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। ২১ শে জানুয়ারি কাফ সিরাফ ভেবে পোকা মাকড় মারার কীটনাশক খেয়ে ফেলে আফনান। অসুস্থ অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। এদিন তাঁর জন্মদিনও। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে আফনান।

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে…! হুড়মুড়িয়ে ঢুকবে টাকা, গাঁদা ফুল গাছ বাড়িতে ‘এইভাবে’ রাখুন, সংসারের ‘শ্রী’-বৃদ্ধি আটকাতে পারবে না কেউ!

মহম্মদ আফনানেন মা বলেন, “ভুল করে পোকা মারার ওষুধ খেয়ে ফেলেছিল ছেলে। আমরা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে আসি এখানে ভর্তি আছে আফলান। আগের থেকে অনেকটা সুস্থ আছে। আজ থেকে পরীক্ষা শুরু তাই হাসপাতালে বেডে বসেই পরীক্ষা দিচ্ছে। সকলেই খুব সহযোগিতা করেছে ছেলেকে পরীক্ষা দিতে। এখন শুধু চাই ছেলে ভাল করে পরীক্ষায় পাশ করুক ও সুস্থ হয়ে বাড়ি ফিরুক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা
আরও দেখুন

আফনানের বাবা বলেন, “ছেলের কাশি হচ্ছিল বাড়িতে কাপ সিরাপ ছিল। আবার ওই একই রকম শিশিতে উইপোকা মারার বিষও ছিল। ছেলে ভুল করে কাপ সিরাপ ভেবে উইপোকা মারার বিষ খেয়ে নেয়। আমরা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে আসি। আপাতত আগের থেকে এখন অনেক ভাল আছে।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Examination 2026: কাফ সিরাপ ভেবে খেয়ে ফেলেছিল পোকা মারার বিষ...! জন্মদিনের দিনেই হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল