TRENDING:

LPG Price Hike: যুদ্ধের সরাসরি প্রভাব হেঁশেলে! নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, গ‍্যাস সিলিন্ডার বিক্রি করে দিচ্ছেন ডুয়ার্সের চা শ্রমিকরা

Last Updated:

LPG Price Hike: মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি প্রভাব এসে পড়েছে বাঙালির হেঁশেলে। বেড়েছে রান্নার গ্যাসে দাম। এই পরিস্থিতিতে ডুয়ার্স এলাকার চা শ্রমিক পরিবারগুলি বাড়ির গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: চা বাগানে কাজ করে দিনে মজুরি মেলে ২৫০ টাকা। রান্নার গ্যাস রিফিল করতে প্রয়োজন ৫০০ টাকার বেশি। এতো টাকা মিলবে কোথায়? এদিকে নতুন গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকার উপরে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে হেঁশেলে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে চরম সঙ্কটে ডুয়ার্স এলাকার চা শ্রমিক পরিবারগুলি। রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।
advertisement

এমনই দৃশ্য লক্ষ্য করা গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাত, আটিয়াবাড়ি চা বাগান এলাকায়। রান্নার গ্যাসের লাগামছাড়া দামের জেরে চরম সমস্যায় পড়েছেন চা শ্রমিকরা। সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম তাদের কাছে এখন প্রায় অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। ফলে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পে পাওয়া গ্যাস সিলিন্ডার ও ওভেন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বহু শ্রমিক পরিবারের মহিলারা।

advertisement

আরও পড়ুনঃ দাঁতনের হলুদ পান টেক্কা দিচ্ছে বেনারসি পানকেও! বিশেষ পদ্ধতিতে মাসের পর মাস পাতা সতেজ, মুখশুদ্ধির ব্যবসায় চেটেপুটে খান লাভের গুড়

আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিক মহল্লার রাস্তার ধারে দেখা গেল, গ্যাস সিলিন্ডার নিয়ে বসে রয়েছেন মহিলারা। পাশে তাঁরা লিখেছেন “ফর সেল”। ক্রেতাদের সুবিধার জন্য সিলিন্ডারগুলি সাজিয়ে রাখা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ আরও আকর্ষণীয় পুরুলিয়া পর্যটন, শিল্পীর রঙ-তুলির ছোঁয়ায় সেজে উঠছে জয়চণ্ডী ও নিলডি পাহাড়, প্রকৃতির বুকে নজরকাড়া চিত্রকর্ম দেখুন

শ্রমিকদের দাবি, তাঁদের দৈনিক মজুরি মাত্র ২৫০ টাকা। সেই আয়ে সংসার চালানো, সন্তানের পড়াশোনা করানো এবং অন্যান্য খরচ মেটানোই কঠিন। সেখানে প্রায় হাজার টাকার কাছাকাছি দামের গ্যাস সিলিন্ডার কেনা তাঁদের পক্ষে সম্ভব নয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তরমুজ দিয়ে বজরংবলীর মূর্তি! হনুমান জয়ন্তীতে বাঁকুড়ার গৃহবধূর চমক
আরও দেখুন

এক মহিলা চা শ্রমিকরা জানান, তাঁদের পরিবার বহু প্রজন্ম ধরে কাঠের টুকরো ব্যবহার করে রান্না করছে। মাঝখানে গ্যাসের স্বপ্ন দেখলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Price Hike: যুদ্ধের সরাসরি প্রভাব হেঁশেলে! নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, গ‍্যাস সিলিন্ডার বিক্রি করে দিচ্ছেন ডুয়ার্সের চা শ্রমিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল